Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যারা পাথর ছোঁড়ে, তারাও সন্ত্রাসবাদী নয় কেন, প্রশ্ন সেনাপ্রধানের

দ্য ওয়াল ব্যুরো : বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে বৃহস্পতিবার কাশ্মীরের অনন্তনাগে মারা গিয়েছেন সেনা জওয়ান। শনিবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে সেনাপ্রধান বিপিন রাওয়াত প্রশ্ন তোলেন, যারা সেনাবাহিনীকে লক্ষ করে পাথর ছোঁড়ে তাদের সন্ত্রাসবাদী বলে গণ্য কর

যারা পাথর ছোঁড়ে, তারাও সন্ত্রাসবাদী নয় কেন, প্রশ্ন সেনাপ্রধানের

শেষ আপডেট: 27 October 2018 11:30

দ্য ওয়াল ব্যুরো : বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে বৃহস্পতিবার কাশ্মীরের অনন্তনাগে মারা গিয়েছেন সেনা জওয়ান। শনিবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে সেনাপ্রধান বিপিন রাওয়াত প্রশ্ন তোলেন, যারা সেনাবাহিনীকে লক্ষ করে পাথর ছোঁড়ে তাদের সন্ত্রাসবাদী বলে গণ্য করা হবে না কেন? যে সৈনিক পাথরের ঘায়ে মারা গিয়েছেন তাঁকে বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীদের পাহারা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল। অনেকে এর পরেও বলে, যারা পাথর ছোঁড়ে তাদের সন্ত্রাসবাদী ভাবা ঠিক নয়। পাকিস্তানের সমালোচনা করে সেনাপ্রধান বলেন, তারা সন্ত্রাসবাদীদের ব্যবহার করে সবসময় কাশ্মীরে ঝামেলা বাধিয়ে রেখেছে। জম্মু-কাশ্মীরের উন্নয়ন স্তব্ধ করে দেওয়াই তাদের উদ্দেশ্য। কিন্তু তারা কখনই সফল হবে না।  একথা তারাও জানে। https://twitter.com/adgpi/status/1056092925673771010 শুক্রবার যে সৈনিক নিহত হয়েছেন, তাঁর নাম রাজেন্দ্র সিং। ২৫ অক্টোবর ৪৪ নম্বর জাতীয় সড়কে তিনি বর্ডার রোড অর্গানাইজেশনের একটি কনভয়কে পাহারা দিচ্ছিলেন। এমন সময় কয়েকজন তাঁদের লক্ষ করে পাথর ছোঁড়ে। একটি পাথর রাজেন্দ্র সিংয়ের মাথায় লাগে। তিনি পরে হাসপাতালে মারা যান। সেনাপ্রধান নিহত সৈনিকের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করে বলেন, পাকিস্তান আমাদের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। অনুপ্রবেশেও তারা মদত দেয়।

```