Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ধসে নিখোঁজ ১০ কাশ্মীরে, প্রবল তুষারপাতে বিপর্যস্ত উপত্যকা

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরে তুষারধসে অন্তত দশ জন নিখোঁজ হয়েছেন। তার মধ্যে ছ’জন পুলিশকর্মী। তুষারধসটি একটি পুলিশ ফাঁড়ির উপরে আছড়ে পড়ে। গত কয়েক দিনে ব্যাপক তুষারপাত চলছে উপত্যকা জুড়ে। গত কয়েক দশকের মধ্যে এত বরফ পড়েনি কাশ্মীরে। উপত্

ধসে নিখোঁজ ১০ কাশ্মীরে, প্রবল তুষারপাতে বিপর্যস্ত উপত্যকা

শেষ আপডেট: 6 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরে তুষারধসে অন্তত দশ জন নিখোঁজ হয়েছেন। তার মধ্যে ছ’জন পুলিশকর্মী। তুষারধসটি একটি পুলিশ ফাঁড়ির উপরে আছড়ে পড়ে। গত কয়েক দিনে ব্যাপক তুষারপাত চলছে উপত্যকা জুড়ে। গত কয়েক দশকের মধ্যে এত বরফ পড়েনি কাশ্মীরে। উপত্যকার অনেক জায়গায় বিদ্যুৎ নেই। রাস্তাঘাট বন্ধ। উপত্যকার সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন গোটা দেশের। কুলগাম জেলায় শ্রীনগর-জম্মু হাইওয়ের উপর জওহর টানেলের কাছে বৃহস্পতিবার ধসের এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রথমে কুড়ি জন নিখোঁজ ছিলেন। কিন্তু দশ জন নিরাপদে পেরিয়ে আসতে পারলেও বাকি দশ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এঁদের মধ্যে ছয় পুলিশকর্মী ছাড়াও রয়েছেন দুই দমকলকর্মী ও দু’জন স্থানীয় বাসিন্দা। ওই ধসপ্রবণ এলাকার ৭৮টি পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্যোগের মধ্যেই ত্রাণের কাজ করছে নিরাপত্তা বাহিনী। আবহাওয়া দফতর জম্মু ও কাশ্মীরের ২২টির মধ্য ১৬টি জেলাতেই ধসের জন্য সতর্কবার্তা জারি করেছে।  

```