Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করুণানিধির শারীরিক অবস্থার অবনতি, ২৪ ঘণ্টা না পেরলে কাটছে না আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ‍্যমন্ত্রী করুণানিধির। আগামী ২৪ ঘণ্টা না কাটলে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিশদে কিছুই জানাতে চাইছেন না চিকিৎসকরা। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি রয়েছেন করুণানিধি।

করুণানিধির শারীরিক অবস্থার অবনতি, ২৪ ঘণ্টা না পেরলে কাটছে না আশঙ্কা

শেষ আপডেট: 7 August 2018 05:15

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ‍্যমন্ত্রী করুণানিধির। আগামী ২৪ ঘণ্টা না কাটলে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিশদে কিছুই জানাতে চাইছেন না চিকিৎসকরা। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি রয়েছেন করুণানিধি। গত ২৮ জুলাই মূত্রনালীর সংক্রমণ নিয়ে এই হাসপাতালে ভর্তি ৯৪ বছরের এই ডিএমকে নেতা। চিকিৎসকরা জানিয়েছেন, বয়সজনিত কারণে তাঁর শরীরে বিভিন্ন অঙ্গ বিকল হচ্ছে। মূত্রনালিতে সংক্রমণের পরিমাণও বেড়েছে। বৃদ্ধি পেয়েছে শ্বাসকষ্ট। সঙ্গে ধরা পড়েছে জন্ডিসও। হাসপাতালের তরফে জানানো হয়েছে, একটি মেডিক্যাল টিম সারাক্ষণ পর্যবেক্ষণে রাখছেন এই বর্ষীয়ান নেতাকে। এ দিকে করুণানিধির শারীরিক অবস্থার অবনতির খবর প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে ভিড় জমাতে শুরু করেছে ডিএমকের সমর্থকরা। তাঁর আরোগ্য কামনায় চলছে পূজা-অর্চনাও। অন্যদিকে করুণানিধির শারীরিক অবস্থার অবনতির কথা জানতে পেরে একাধিক কর্মসুচি বাতিল করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী।

```