Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্যায়ের প্রতিবাদ করায় গ্রেফতারির আশঙ্কা কার্তিকের, তবে ভীত নন মহারাজ

অন্যায়ের প্রতিবাদ করার জন্য গ্রেফতার হতে পারেন। সেই নিয়ে আশঙ্কা রয়েছে কার্তিক মহারাজের। তবে ভয় বা নিরাপত্তাহীনতায় ভুগছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার প্রধান।

অন্যায়ের প্রতিবাদ করায় গ্রেফতারির আশঙ্কা কার্তিকের, তবে ভীত নন মহারাজ

কার্তিক মহারাজ

শেষ আপডেট: 6 May 2025 07:43

দ্য ওয়াল ব্যুরো: অন্যায়ের প্রতিবাদ করার জন্য গ্রেফতার হতে পারেন। সেই নিয়ে আশঙ্কা রয়েছে কার্তিক মহারাজের। তবে ভয় বা নিরাপত্তাহীনতায় ভুগছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার প্রধান।

সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা নিয়ে নাম না করে কার্তিক মহারাজকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দু'তিনটে লোক আছেন। তাঁরা গন্ডগোল পাকাচ্ছে। তাঁরা নাকি বিরাট ধর্মনেতা। মুর্শিদাবাদে কী হয়েছিল আমার কাছে প্রমাণ রয়েছে। তবে আর কিছু প্রমাণ হাতে আসবে। তারপর সব সকলের সামনে তুলে ধরব।"

সে ব্যাপারে কার্তিক মহারাজ বলেন, "আমার এত বড় ক্ষমতা যে আমি ৪৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ করে রাখব! আর আমি যদি দাঙ্গা করাই তাহলে মুর্শিদাবাদে কেন, যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে করব।"

গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে তাঁর দাবি, "উনি আমার কথা বলছেন। উনি তো প্রশাসনের সর্বময়কর্তা। চাইলেই উনি মুহুর্তের মধ্যে আমাকে পুলিশ দিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারেন। কারণ আমি এর প্রতিবাদ করছি। যেখানেই যাচ্ছি হাজারে হাজারে মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। তবে এতে আমি ভীত নই।"

ওইদিন সন্ধ্যাবেলা ব্যারাকপুর জেলার বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফে শ্যামনগরে রত্নেশ্বর ঘাট সংলগ্ন রেলওয়ে সাইডিং ময়দানে এক অনুষ্ঠানে এসে কার্তিক মহারাজ বলেন, তিনি একজন সন্ন্যাসী। তাঁর আগে ও পিছে কেউ নেই। মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করা হয়েছে, যেভাবে পিতা-পুত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তিনি তার প্রতিবাদ করেছেন।

বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর ফের গ্রেফতারি নিয়ে মহারাজ বলেন, "জেল মুক্তির আগেই আইনজীবী হত্যা মামলায় তাঁকে আবারও গ্রেফতার করা হয়েছে। ওঁর মুক্তির চেষ্টা চলছে। সুপ্রিমকোর্টে আইনজীবী নিয়োগ করা হয়েছে।"

উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ, ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক সাগ্নিক বিশ্বাস প্রমুখ।


```