Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেকআপ করতে গিয়ে বিপত্তি, কনের মুখ দেখে বিয়ে ভাঙলেন বর

দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টা পরেই ছিল বিয়ে। পাত্রীকে সাজানোর জন্য পাঠানো হয়েছিল পার্লারে। কিন্তু সেখানে গিয়েই ঘটল বিপত্তি। মেকআপ (MakeUp) আর্টিস্ট এমন কাণ্ড ঘটান যে কনের মুখ কার্যত পুড়ে যায়। ফুলে যায় গাল। তা দেখে বিয়েই ভেঙে দিলেন পাত্র (Gro

মেকআপ করতে গিয়ে বিপত্তি, কনের মুখ দেখে বিয়ে ভাঙলেন বর

শেষ আপডেট: 4 March 2023 03:09

দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টা পরেই ছিল বিয়ে। পাত্রীকে সাজানোর জন্য পাঠানো হয়েছিল পার্লারে। কিন্তু সেখানে গিয়েই ঘটল বিপত্তি। মেকআপ (MakeUp) আর্টিস্ট এমন কাণ্ড ঘটান যে কনের মুখ কার্যত পুড়ে যায়। ফুলে যায় গাল। তা দেখে বিয়েই ভেঙে দিলেন পাত্র (Groom)।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) হাসান জেলায়। বিয়ের পিঁড়িতে বসতে চলা তরুণীকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পার্লারের মালিকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ।

জানা গিয়েছে, পাত্রীর মুখে মেকআপ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করতে গিয়েই বিপত্তি বেঁধেছে। প্রথমে তাঁর মুখে ফাউন্ডেশন লাগানো হয়। তারপর স্টিম দেওয়া হয় মুখে। এতেই চাপড়া পুড়ে যায়। বীভৎসভাবে ফুলে যায় মুখ।

ঘটনা জানাজানি হতেই পাত্রের বাড়ির লোক স্পষ্ট জানিয়ে দেয়, এইএ মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে দেওয়া হবে না। আগেই তাঁদের রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। সেই অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়ায় এসেছে। শুক্রবার ছিল সামাজিক বিয়ের অনুষ্ঠান।

একশো বছরের পুরনো চকলেটের মোড়ক কলঘরে! আবেগে ভাসলো ক্যাডবেরি কর্তৃপক্ষও


```