Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্নাটকে চালু হল 'শক্তি', নিখরচায় বাস চড়বেন মহিলারা! টুইট রাহুলের

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, যদি তারা ক্ষমতায় আসে, তো রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করবে! নির্বাচনী ইস্তেহারেও জ্বলজ্বল করছিল সেই কথা। নির্বাচন মেটার পর দক্ষিণের এই র

কর্নাটকে চালু হল 'শক্তি', নিখরচায় বাস চড়বেন মহিলারা! টুইট রাহুলের

শেষ আপডেট: 11 June 2023 09:46

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, যদি তারা ক্ষমতায় আসে, তো রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করবে! নির্বাচনী ইস্তেহারেও জ্বলজ্বল করছিল সেই কথা। নির্বাচন মেটার পর দক্ষিণের এই রাজ্যে নতুন সরকার তৈরি করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন সিদ্দারামাইয়া। নির্বাচনে জয়ের মাস ঘুরতে না ঘুরতেই প্রতিশ্রুতি মতো, কর্নাটকে রবিবার থেকেই মহিলাদের জন্য নিখরচায় বাস পরিষেবা চালু করল কংগ্রেস সরকার। সিদ্দারামাইয়া সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রবিবার থেকে কর্নাটকে চালু হয়েছে 'শক্তি'। মহিলাদের জন্য নিখরচায় বাস পরিষেবার এই নাম দিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেস সরকারের বক্তব্য, সরকারি এই সুবিধা কর্নাটকের মহিলাদের অনেক দূর এগিয়ে দেবে। দ্রব্যমূল্য যে জায়গায় পৌঁছেছে তাতে বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াত বিরাট বড় সুযোগ।

কর্নাটক সরকারের এই উদ্যোগের কথা মনে করিয়ে দিয়ে টুইট করেছেন রাহুল গান্ধী। টুইটে তিনি লেখেন, 'আজ থেকে কর্নাটকে প্রতিটি মহিলার জন্য বিনামূল্যে বাস ভ্রমণ করানোর প্রতিশ্রুতি পূরণ হল।' তিনি আরও লেখেন, 'নারীর ক্ষমতায়ন ও আর্থিক সঞ্চয়--- আমাদের দায়িত্ব, তাঁদের অধিকার। কংগ্রেস সরকার তা পূরণ করবে।'

https://twitter.com/rahulgandhi/status/1667816377279991809

কর্নাটকের বিধানসভা ভোটে কংগ্রেস পাঁচটি পরিষেবা সংক্রান্ত সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রাক নির্বাচনী ঘোষণা মতো মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রতিশ্রুতিগুলি পালনের সিদ্ধান্ত হয়। চলতি মাস থেকেই রাজ্য সরকার পরিবার পিছু দু'শো ইউনিট বিদ্যুৎ নিখরচায় দেওয়ার কথা ঘোষণা করেছে। মহিলাদের জন্য চালু করেছে গৃহলক্ষ্মী যোজনা। ওই প্রকল্পে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মহিলাকে মাসে দু হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। সেই তালিকাতেই ছিল মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়া।

রবিবার কর্নাটকে ছিল 'ঐতিহাসিক' দিন। এদিন মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে কিছু বাস ছাড়ে। সেই বাসে উঠে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যের মন্ত্রী ও বিধায়করা ছিলেন বিভিন্ন সরকারি বাসে।

শিয়রে বড় 'বিপর্যয়'! ১৫ জুন ল্যান্ডফলের আশঙ্কা


```