Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Karnataka: হিজাব, হালাল মাংসের পর কর্ণাটকে এবার মসজিদে মাইক বন্ধের দাবি

দ্য ওয়াল ব্যুরো: হিজাব মামলায় হাইকোর্টে জয় হয়েছে কর্ণাটক (karnataka) সরকারের। মামলা এখন সুপ্রিম কোর্টে। তবে শিক্ষাঙ্গনে হিজাব আপাতত নিষিদ্ধ। আরও পড়ুন: এইচডিএফসি-র সংযুক্তিকরণ, উর্ধ্বমুখী সেনসেক্স, নিফটি সেই ইস্যু মিলিয়ে যাওয়ার

Karnataka: হিজাব, হালাল মাংসের পর কর্ণাটকে এবার মসজিদে মাইক বন্ধের দাবি

শেষ আপডেট: 4 April 2022 11:52

দ্য ওয়াল ব্যুরো: হিজাব মামলায় হাইকোর্টে জয় হয়েছে কর্ণাটক (karnataka) সরকারের। মামলা এখন সুপ্রিম কোর্টে। তবে শিক্ষাঙ্গনে হিজাব আপাতত নিষিদ্ধ।

আরও পড়ুন: এইচডিএফসি-র সংযুক্তিকরণ, উর্ধ্বমুখী সেনসেক্স, নিফটি

সেই ইস্যু মিলিয়ে যাওয়ার আগেই হিন্দুত্ববাদী সংগঠনগুলি হালাল মাংস নিষিদ্ধ করার দাবি তোলে। এবার তাদের দাবি, মসজিদে নমাজ পাঠের সময় মাইক বাজানো যাবে না। তাদের হুঁশিয়ারি, এই দাবি না মানা হলে তারা ভোরবেলা ভজন গাইতে শুরু করবে।

মসজিদে মাইক বাজানো বন্ধের দাবি পুরনো। নতুন করে তা সামনে এনেছেন কর্ণাটকের পড়শি রাজ্য মহারাষ্ট্রের নব নির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে। শনিবার মুম্বইয়ের শিবাজী পার্কের সভায় রাজ বলেন, মসজিদে কেন মাইক বাজানো হবে? ওটা যদি বন্ধ না হয় তাহলে আমরা হনুমান চালিশা পাঠ করব।

বস্তুত, রাজ ঠাকরে এই মন্তব্যের মধ্য দিয়ে অনেকদিন পর আবার মহারাষ্ট্রের রাজনীতিতে ভেসে উঠেছেন। তাঁর অনুগামীরা পার্টি অফিসের সামনে হনুমান চলিশা পাঠ করেছে।

এদিকে, রাজের ঘোষণাকে হাতিয়ার করে শ্রীরাম সেনা নামে একটি সংগঠন দাবি তুলেছে, কর্ণাটকে মসজিদে মাইক বাজানো বন্ধ করতে হবে। ওই সংগঠনের তরফে ভিডিও বার্তায় বলা হয়েছে, রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত মাইক বাজানো যাবে না, এই মর্মে সুপ্রিম কোর্টের রায় আছে। কিন্তু তা মানা হয় না। তাদের আরও অভিযোগ, প্রশাসনও নিরুত্তর।

এই ব্যাপারে কর্ণাটকের প্রবীণ মন্ত্রী কেএস এসাইয়াওরাপা বলেন, এই ব্যাপারে মুসলিম সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে এগোতে হবে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, কর্ণাটকে আগামী বছরের মাঝামাঝি ভোট। তার আগে ধর্মীয় মেরুকরণের চেষ্টা শুরু হয়েছে। হিজাব, হালাল মাংস থেকে মসজিদে মাইক বন্ধের দাবি, সব কিছুর পিছনেই আছে মেরুকরণ জোরদার করা।


```