Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু’দিনে দুটো খুন! চিন্তায় কর্নাটক সরকার : একনজরে দেখে নিন পরিস্থিতি

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) দক্ষিণ কোন্নাডা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। পর পর দুটো খুন (murders)। ভীত সন্ত্রস্ত কর্নাটক। বিরোধীরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই-এর পদত্যাগ দাবি করছে। ল অ্যান্ড অর্ডার জারিরও দাবি তুলছে

দু’দিনে দুটো খুন! চিন্তায় কর্নাটক সরকার : একনজরে দেখে নিন পরিস্থিতি

শেষ আপডেট: 29 July 2022 11:38

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) দক্ষিণ কোন্নাডা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। পর পর দুটো খুন (murders)। ভীত সন্ত্রস্ত কর্নাটক। বিরোধীরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই-এর পদত্যাগ দাবি করছে। ল অ্যান্ড অর্ডার জারিরও দাবি তুলছেন বিরোধী রাজনৈতিক নেতারা।

এক নজরে রইল কর্নাটকের বর্তমান পরিস্থিতির খবর :

  • গতকাল সন্ধেবেলায় একটা দোকানের সামনে ফাজিল নামের এক বছর ২৩-এর যুবকের উপরে হামলা চালায় মুখে কালো কাপড় বাঁধা কিছু লোক।
  • সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে কালো কাপড় বাঁধা দুষ্কৃতীরা ফাজিলকে সমানে লাঠি দিয়ে মারতে থাকে। তার সঙ্গে চালাতে থাকে ছুরি। জামাকাপড়ের দোকানের সামনে থাকা ম্যানিকুইন ফাজিলের উপর পড়ে গেলেও একজন দুষ্কৃতী মেরেই যায় ফাজিলকে।
  • এই সপ্তাহের মঙ্গলবার খুন হয়েছেন বিজেপির যুব নেতা প্রবীণ নেত্তারু। ঠিক তার একদিন বাদে বৃহস্পতিবার খুন হন ফাজিল। নেত্তারুর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বিজেপি। তারা যোগী সরকারের বুলডোজার নীতি প্রয়োগের দাবি তোলেন। জায়গায় জায়গায় ডাকা হয় বন্ধ। অনেক বিজেপি কর্মী ও নেতা নেত্তারু খুনের দায় সরাসরি চাপিয়ে দেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ও সোশ্যাল ডেমক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার উপরে।
  • নেত্তারু খুনের মামলায় বেলার থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ফাজিলের খুনিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
  • ১০০-রও বেশি লোক আজ ফাজিলের মৃত্যু যাত্রায় অংশ নিয়েছে।
  • কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার এই খুন দুটিকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না। প্রতিটা মানুষের জীবনের দাম আছে তাঁদের কাছে। তাঁরা সব ধর্মের মানুষকে সমান চোখে দেখেন।
  • মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যোগীর বুলডোজার নীতি দরকার হলে দুষ্কৃতীদের দমন করতে কাজে লাগাতে হবে।
  • জুলাই-এর ৩০ তারিখ পর্যন্ত এক জায়গায় বেশি লোকের জমায়েত বন্ধ থাকবে কর্নাটকে।
  • রাত ১০টার পর শহরে ঘুরে বেরানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
  • বিরোধী রাজনৈতিক নেতা সিদ্দারামাইয়া রাজ্যে ল অ্যান্ড অর্ডার জারির কথা বলেছেন। সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানিয়েছেন তিনি। তাঁর মতে রাজ্যের অবস্থা শোচনীয়। একের পর এক খুন ক্ষমতাসীন দলের অপদার্থতার ফল বলেই দাবি সিদ্দারামাইয়ার।  

ফের নৃশংস খুন ম্যাঙ্গালুরুতে, বিজেপি নেতার পর ছুরিতে নিহত মুসলিম যুবক! জারি ১৪৪ ধারা


```