Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘রাজ্যে সরকার বলে কিছু আছে নাকি!’ স্বয়ং মন্ত্রী বলছেন, কোথায়

দ্য ওয়াল ব্যুরো: ‘রাজ্যে সরকার (Government) বলে কিছু আছে নাকি! সরকার কোনও কাজই করছে না।’ বক্তা একজন মন্ত্রী। টেলিফোনে রাগ, ক্ষোভের মুখে কাউকে বলে ফেলেছেন মনের কথা। সেই কথপোকথনের অডিও ক্লিপ (Viral Audio) ছড়িয়ে পড়েছে ফেসবুক, হোয়াটসঅ

‘রাজ্যে সরকার বলে কিছু আছে নাকি!’ স্বয়ং মন্ত্রী বলছেন, কোথায়

শেষ আপডেট: 16 August 2022 11:16

দ্য ওয়াল ব্যুরো: ‘রাজ্যে সরকার (Government) বলে কিছু আছে নাকি! সরকার কোনও কাজই করছে না।’

বক্তা একজন মন্ত্রী। টেলিফোনে রাগ, ক্ষোভের মুখে কাউকে বলে ফেলেছেন মনের কথা। সেই কথপোকথনের অডিও ক্লিপ (Viral Audio) ছড়িয়ে পড়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে। মিডিয়াও সরগরম। প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছে, মন্ত্রীর এমন কথা কি মুখ্যমন্ত্রী ও দল স্রেফ গিলে নেবে? নাকি কোনও ব্যবস্থা নেবে মন্ত্রীর বিরুদ্ধে? কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী রা কাড়েননি। সেই মন্ত্রীও দাবি করেননি, এটা তাঁর কণ্ঠস্বর নয়।

ওদিকে, বিরোধীরা বলছে, রাগের মাথায় বিরোধীদের কথাটাই বলে ফেলেছেন মন্ত্রী। এতে প্রমাণিত হল, রাজ্যে সরকার নেই। নেই আইনের শাসন। আরও প্রমাণিত হল, বিরোধীরা এতকাল মিথ্যা বলেনি, যে রাজ্যে সরকার নেই। সেই মন্ত্রী আরও বলেছেন, ‘কোনওরকমে সরকারে বাকি সময়টুকু পার করে দিতে পারলে হয়।’ ফলে বিরোধীরা রে রে করে নেমে পড়েছে ময়দানে।

মন্ত্রীর বিবেক দংশন ফাঁস করার কৃতিত্বও বিরোধীদেরই। কংগ্রেসের প্রচার শাখা এটি ফাঁস করেছে। এখন পুলিশ ও গোয়েন্দারা জানার চেষ্টা করছে কীভাবে ফাঁস হল ফোনালাপ?

ঘটনাটি কর্নাটকের (Karnataka Minister)। সেখানে সাম্প্রদায়িক অশান্তি বিগত কয়েক মাস ধরে লেগেই আছে। কখনও হিজাব বিতর্ক, কখনও মেলায় মুসলিমদের স্টল দিতে না দেওয়া, কখনও আবার হালাল মাংস নিষিদ্ধ করা নিয়ে অশান্তি চলছে। তার মধ্যে হালে তিনদিনের ব্যবধানে দু’জন খুন হয়েছে। স্বাধীনতা দিবসের দিনটিও শান্তিতে কাটেনি রাজ্যে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি রাখতে হয় সাম্প্রদায়িক অশান্তি মোকাবিলায়।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের গদি থাকবে কি না তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। বছর খানেক আগে বিএস ইয়েদুরাপ্পাকে সরিয়ে বাসবরাজকে বসান নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন বুঝতে পারছে বাসবরাজের নেতৃত্ব নিয়ে সমস্যা আছে।

এমনই প্রেক্ষাপটে আইনমন্ত্রী জেসি মধুস্বামী ফোনে সরকারের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ফোনে তিনি বলেন, রাজ্যে সরকার মোটেও ঠিকঠাক চলছে না। আগামী বছর পর্যন্ত কোনওরকমে কাটিয়ে দেওয়া আর কী।

প্রসঙ্গত আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ কর্নাটকে বিধানসভা ভোট। অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কংগ্রেস পার্টির কর্ণাটক ইউনিট। এখন অন্য বিরোধী দলগুলিও তা নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে।

ক’দিন আগে সমাজকর্মী ভাস্করকে আইনমন্ত্রী সেই ফোনালাপে আর এক মন্ত্রী এসটি সোমশেখরের নাম করেও বলেছেন, সমবায় দফতর কৃষকের স্বার্থে কাজ করছে না। এর আবার পাল্টা জবাব দিয়েছেন সমবায় মন্ত্রী। সোমশেখরের বক্তব্য, যে অনিয়মের কথা বলা হচ্ছে, সেগুলির বিষয়ে তদন্তের আগে ব্যবস্থা নেওয়া যায় না। আসলে আইনমন্ত্রী মনে করেন, তাঁর দফতরই শুধু ঠিকঠাক চলছে।

বিবাদের মাঝে আসরে নেমেছেন উদ্যান পালন মন্ত্রী টি মুনিরথনা। তিনি আবার আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করে বসেছেন। তাঁর বক্তব্য, সরকার সম্পর্কে এমন কথা বলার পর কেউ ক্যাবিনেটে থাকতে পারেন না।

অডিও ক্লিপটিতে রয়েছে, সমাজকর্মী ভাস্কর আইনমন্ত্রীকে বলছেন, কৃষকদের সমবায় থেকে ঋণ দেওয়া হচ্ছে না। তাদের কাছে অর্থ দাবি করা হচ্ছে। জবাবে আইনমন্ত্রী মধুস্বামী বলেন, সমবায় মন্ত্রীকে এই সব বিষয়ে বলা হয়েছে। কিন্তু তিনি কোনও ব্যবস্থাই নিচ্ছেন না। আইনমন্ত্রীর আরও অভিযোগ, সমবায় ব্যাঙ্কে তাঁর নিজেরও খারাপ অভিজ্ঞতা হয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে রাজ্যপালকে এক ঘণ্টা অপেক্ষা করিয়ে গেলেন না মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের ঘটনা


```