দ্য ওয়াল ব্যুরো: জুতো-সহ অন্যান্য খোলার সামগ্রী মঞ্চ থেকে নীচে ছুড়ে দিচ্ছেন মন্ত্রী। খেলোয়াড়েরা সেগুলো একে একে লুফে নিচ্ছেন। এমন ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনার মুখে পড়লেন কর্নাটকের রাজস্ব মন্ত্রী আর ভি দেশপাণ্ডে। অভিযোগ, সময় কম থাকার
দ্য ওয়াল ব্যুরো: জুতো-সহ অন্যান্য খোলার সামগ্রী মঞ্চ থেকে নীচে ছুড়ে দিচ্ছেন মন্ত্রী। খেলোয়াড়েরা সেগুলো একে একে লুফে নিচ্ছেন। এমন ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনার মুখে পড়লেন কর্নাটকের রাজস্ব মন্ত্রী আর ভি দেশপাণ্ডে। অভিযোগ, সময় কম থাকার অজুহাত দিয়ে খেলোয়াড়দের অপমান করছেন তিনি।
সূত্রের খবর, বৃহস্পতিবার কারওয়ার এলাকার হরিয়ালে একটি অনুষ্ঠানেের উদ্বোধন করেন দেশপাণ্ডে। সেখানে বক্তৃতা করার পরে রাজ্য ও জেলা স্তরের অ্যাথলিটদের খেলার সরঞ্জাম বিলির কর্মসূচি ছিল। মন্ত্রীর বক্তব্যের পরে অনুষ্ঠানের কর্মকর্তারা খেলোয়াড়দের নাম ডাকতে শুরু করেন। তাঁরা এসে জড়ো হন মঞ্চের সামনে। কিন্তু মন্ত্রীর নাকি হাতে সময় ছিল খুবই কম। তাই মঞ্চ থেকে ছুড়ে ছুড়েই তাঁদের সরঞ্জামগুলি দেন তিনি। একটি ভিডিওয় দেখা গিয়েছে, মঞ্চের উপর থেকে নীচে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়দের বিভিন্ন সামগ্রী ছুড়ে দিচ্ছেন মন্ত্রী। তার মধ্যে রয়েছে জুতোও। অ্যাথলিটরাও সেগুলি লুফে নিচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই দেশপাণ্ডের নিন্দায় সরব হয়েছেন অনেকে। প্রশ্ন তুলেছেন, এভাবে ছুড়ে দিয়ে খেলোয়াড়দের কি অপমানই করলেন না মন্ত্রী? কারও পরামর্শ, এতই যদি সময় কম, তা হলে এক জনের হাতে প্রতীকী হিসেবে দিয়ে মন্ত্রী বিদায় নিতে পারতেন। পরে কর্মকর্তারাই দিয়ে দিতেন বাকিদের।
এর আগেও অগাস্ট মাসে প্রায় একই অভিযোগ উঠেছিল কর্নাটকে। বন্যাত্রাণ বিলি করতে গিয়ে অসন্তোষ তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাই। অভিযোগ উঠেছিল, দুর্গতদের দিকে বিস্কুট ছুড়ে দিয়েছেন তিনি। তুমুল হৈ চৈ হয় সে বারও। কিন্তু তাতে যে মানসিকতার বদল ঘটেনি, বৃহস্পতিবারের ঘটনা তারই প্রমাণ।