Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জমি বিবাদে পরিবার সমেত জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি! কর্নাটকে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

দ্য ওয়াল ব্যুরো: জমি সংক্রান্ত বিবাদ (land dispute) চলছিল দুটি গোষ্ঠীর মধ্যে। তারই মীমাংসা করতে গিয়ে একপক্ষকে পরিবারসমেত জ্যান্ত জ্বালিয়ে দেবার (Burn alive) হুমকি (Threat) দিলেন কর্নাটকের (Karnataka) পর্যটন ও পরিবেশমন্ত্রী (minisyter) আনন

জমি বিবাদে পরিবার সমেত জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি! কর্নাটকে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

শেষ আপডেট: 31 August 2022 18:06

দ্য ওয়াল ব্যুরো: জমি সংক্রান্ত বিবাদ (land dispute) চলছিল দুটি গোষ্ঠীর মধ্যে। তারই মীমাংসা করতে গিয়ে একপক্ষকে পরিবারসমেত জ্যান্ত জ্বালিয়ে দেবার (Burn alive) হুমকি (Threat) দিলেন কর্নাটকের (Karnataka) পর্যটন ও পরিবেশমন্ত্রী (minisyter) আনন্দ সিং (Anand Singh)। এরপরেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

জানা গেছে, হসপেটে দুটি পরিবারের মধ্যে একটি জমি দিয়ে বিবাদ চলছিল। তাঁদের মধ্যে এক পক্ষের একজনের নাম ডি পোলাপ্পা। তিনি তফসিলি সম্প্রদায়ভুক্ত। মঙ্গলবার ওই এলাকায় যান মন্ত্রী আনন্দ সিং। তখন দুটি গোষ্ঠীর তরফ থেকেই জমি সংক্রান্ত ঝামেলার মীমাংসা করে দেওয়ার জন্য তাঁকে অনুরোধ করা হয়। পোলাপ্পার অভিযোগ, এরপরেই তাঁর পুরো পরিবারকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন আনন্দ।

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন পোলাপ্পা। শুধু তাই নয়, পরিবারের ৫ জন সদস্যকে নিয়ে মঙ্গলবার রাতে হসপেট গ্রামীণ থানার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আত্মহত্যার চেষ্টার অভিযোগে তাঁদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মন্ত্রী আনন্দ সিংকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

অনুব্রত বিস্ফোরণ মামলায় হাজিরা দেবেন বৃহস্পতিবার, এক যুগ আগে কী হয়েছিল মঙ্গলকোটে


```