Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কর্নাটকে মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ চেয়ে চাপ দেওয়ার অভিযোগ, সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে তিন মাস আগে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। সেই সরকারের বিরুদ্ধে জোরালো অভিযোগ ছিল কমিশন ছাড়া করানো যেত না। প্রকল্পের কম করে ৪০ শতাংশ মন্ত্রী-আমলাদের ঘুষ দিতে হত। এমনকী এক গ্রামোন্নয়নমন্ত্র

কর্নাটকে মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ চেয়ে চাপ দেওয়ার অভিযোগ, সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 8 August 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে তিন মাস আগে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। সেই সরকারের বিরুদ্ধে জোরালো অভিযোগ ছিল কমিশন ছাড়া করানো যেত না। প্রকল্পের কম করে ৪০ শতাংশ মন্ত্রী-আমলাদের ঘুষ দিতে হত। এমনকী এক গ্রামোন্নয়নমন্ত্রীর এতই ঘুষের খাঁই ছিল যে দাবি মতো টাকা দিতে না পারায় এক ঠিকাদার আত্মহত্যা করতে বাধ্য হন বলে অভিযোগ ওঠে।

সেই কর্নাটকের তিনমাস বয়সি সরকারের কৃষিমন্ত্রী এন চালুভারাস্বামীর (Karnataka Minister) বিরুদ্ধে ঘুষের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্যপাল তহরচাঁদ গেহলট মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জানান, মান্ডিয়া জেলায় অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল অফিসার তাঁর কাছে অভিযোগ করেছেন যে মন্ত্রী সাড়ে ছয় থেকে আট টাকা পর্যন্ত ঘুষ দাবি করেছেন।

একজন নয়, মোট সাতজন কৃষি আধিকারিক রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন ঘুষের জন্য মন্ত্রী তাঁদের উপর প্রবল চাপ তৈরি করেছেন। রাজ্যপালকে লেখা চিঠিতে অফিসারেরা বলেছেন, এই ধরনের চাপের মধ্যে কাজ করতে হলে সপরিবারে আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ থাকবে না।

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মঙ্গলবার অভিযোগ খতিয়ে দেখতে সিআইডি তদন্তের নির্দেশ দিলেও দাবি করেছেন, সবটাই সাজানো নাটক। তাঁর বক্তব্য, চিঠিটি জাল। গোটা ষড়যন্ত্রের পিছনে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী এবং বিজেপি নেতারা।

অন্যদিকে, দুই বিরোধী দল সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মন্ত্রীকে আড়াল করার অভিযোগ এনেছেন। তাদের বক্তব্য, সিদ্দারামাইয়ার আগের শাসনকালেও এই মন্ত্রী দেদার টাকা তুলেছেন বাজার থেকে। তখনও সিদ্দারামাইয়া তাঁরে সুরক্ষা দেন। এবার তদন্তের নির্দেশ দিয়েও বলছেন অভিযোগ ভিত্তিহীন। কৃষি আধিকারিকেরা মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের ভিজিলেন্স সেল কিংবা লোকায়ুক্তকে কিছু না জানিয়ে রাজ্যপালের কাছে নালিশ ঠোকায় মুখ্যমন্ত্রী বিজেপির হাত দেখছেন।

https://youtu.be/Lc6aG-YjY7Y

সংসদে অনাস্থা বিতর্কের মধ্যে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীকে ইডির তলব


```