Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্নাটকে পঞ্চায়েত ভোট শুরু, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি, কংগ্রেস, জেডি এস

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকাল সাতটায় কর্নাটকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। এদিন রাজ্যের ৫০ শতাংশের বেশি পঞ্চায়েতে ভোট হবে। মোট ২৩ হাজার ৭০৬ টি বুথে গ্রামের মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটদানপর্ব শেষ হবে বিকাল পাঁচট

কর্নাটকে পঞ্চায়েত ভোট শুরু, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি, কংগ্রেস, জেডি এস

শেষ আপডেট: 22 December 2020 05:15

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকাল সাতটায় কর্নাটকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। এদিন রাজ্যের ৫০ শতাংশের বেশি পঞ্চায়েতে ভোট হবে। মোট ২৩ হাজার ৭০৬ টি বুথে গ্রামের মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটদানপর্ব শেষ হবে বিকাল পাঁচটায়। বি এস ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার চেয়েছিল, কোভিড অতিমহামারীর প্রেক্ষিতে ভোটগ্রহণ পিছিয়ে দেওয়া হোক। কিন্তু কর্নাটক হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, নির্ধারিত সময়েই ভোট করাতে হবে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ভোটের সময় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। প্রত্যেক বুথে সর্বাধিক ভোটারের সংখ্যা দেড় হাজার থেকে কমিয়ে করা হয়েছে এক হাজার। কোভিড আক্রান্তরা ভোটদানপর্বের একবারে শেষের এক ঘণ্টায় ভোট দিতে পারবেন। রাজ্যের নির্বাচন কমিশনার বি বাসবরাজু জানিয়েছেন, বিদার জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে। রাজ্যের অন্যত্র ভোট হবে ব্যালটে। কর্নাটকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬০০৪। তাঁর মধ্যে এদিন ৫৭৬২ টি পঞ্চায়েতে ভোট হচ্ছে। ১৬২ টি গ্রাম পঞ্চায়েতের মেয়াদ শেষ হতে বাকি আছে। সেগুলিতে এখন ভোট হচ্ছে না। ছ'টি পঞ্চায়েত নিয়ে মামলা চলছে। সেগুলিতেও ভোট হচ্ছে না। ৩৩ টি গ্রাম পঞ্চায়েতকে শহর পঞ্চায়েত বলে ঘোষণা করা হয়েছে। সেখানেও ভোট হচ্ছে না। এদিন ভোট দেবেন ২ কোটি ৯৭ লক্ষ ভোটার। ৯২ হাজার ১২১ জন পঞ্চায়েত সদস্যকে তাঁরা নির্বাচন করবেন। রাজ্যে ৪৫ হাজার ১২১ টি বুথে ভোট নেওয়া হচ্ছে। সেজন্য নিযুক্ত হয়েছেন ২ লক্ষ ৭০ হাজার ভোটকর্মী। এবার কর্নাটকে কংগ্রেস, বিজেপি ও জেডি এসের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত ভোটেই বোঝা যাবে, তৃণমূল স্তরে কোন দলের সংগঠন কতদূর জোরদার। বর্তমানে রাজ্যের পুরসভাগুলিতে সবচেয়ে বেশি আসন আছে কংগ্রেসের। ২০১৯ সালে রাজ্যে ৫৬ টি পুরসভায় ভোট হয়। মোট ১২২১ টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস পায় ৫০৯ টি। বিজেপি পায় ৩৬৬ টি। জেডি এস পায় ১৭৪ টি। ১৬০ টি ওয়ার্ডে জয়লাভ করেন নির্দলরা। কর্নাটকে দ্বিতীয় দফায় পঞ্চায়েত ভোট হবে ২৭ ডিসেম্বর। গণনা হবে ৩০ ডিসেম্বর।

```