Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Karnataka: হালাল মাংস বিক্রি! মুসলিম দোকানিকে বেধড়ক মারধর করল বজরং দল

দ্য ওয়াল ব্যুরো: হালাল মাংস বিক্রির বিরুদ্ধে প্রচার জোরদার হচ্ছে কর্নাটকে (Karnataka)। বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তার মাঝেই অপ্রীতিকর ঘটনা ঘটল দক্ষিণের এই রাজ্যে। হালাল মাংস (Halal Meat) ব

Karnataka: হালাল মাংস বিক্রি! মুসলিম দোকানিকে বেধড়ক মারধর করল বজরং দল

শেষ আপডেট: 1 April 2022 07:14

দ্য ওয়াল ব্যুরো: হালাল মাংস বিক্রির বিরুদ্ধে প্রচার জোরদার হচ্ছে কর্নাটকে (Karnataka)। বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তার মাঝেই অপ্রীতিকর ঘটনা ঘটল দক্ষিণের এই রাজ্যে। হালাল মাংস (Halal Meat) বিক্রির ‘অপরাধে’ মার খেতে হল এক মাংস বিক্রেতাকে। বজরং দলের লোকজন সেই দোকানি বেধড়ক মারধর করেছে বলে খবর।

আরও পড়ুন: নগেন্দ্রর পয়লা এপ্রিল— একুশে মুখ্যমন্ত্রীর চোখে চোখ, বাইশে সিবিআইয়ের স্ক্যানারে

এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ভদ্রবতীর হোসামানে থানায়। পুলিশ সূত্রে খবর বজরং দলের সদস্যরা হোসামানে এলাকায় হালাল মাংসের বিরুদ্ধে অভিযান করছিল। তখনই তারা তৌসিফ নামের ওই মুসলিম বিক্রেতার উপর চড়াও হয়। তাকে বলা হয় হালাল নয় এমন মাংস বিক্রি করতে হবে মুরগির দোকানে। দোকানি তখন তাদের জানান তার কাছে তেমন মাংস আপাতত নেই। তবে তিনি তা জোগাড় করবেন। এরপরই বজরং দলের সদস্যরা ওই দোকানির উপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলছে।

উল্লেখ্য ওই বজরং দলের সদস্যদের বিরুদ্ধেই অন্য একটি ঘটনায় অনুরূপ অভিযোগ রয়েছে। একটি হোটেলেও নন হালাল মাংস বিক্রির দাবি নিয়ে তারা চড়াও হয়েছিল বলে অভিযোগ।


```