
শেষ আপডেট: 13 May 2023 03:37
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল আটটা থেকে কর্নাটকের ভোট গণনা শুরু হয়েছে। পঞ্চাশ মিনিট যখন গণনার বয়স তখন দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। কখনও এগিয়ে যাচ্ছে কংগ্রেস। কখনও টপকে যাচ্ছে গেরিয়া শিবির (Karnataka Election Results 2023: BJP Congs tight race)।
সকাল সাড়ে আটটা নাগাদ যখন পোস্টাল ব্যালট গণনার ট্রেন্ড সামনে আসে তখন দেখা যায় ২২৪ আসনের কর্নাটকে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে কংগ্রেস। কিন্তু ১৫ মিনিট যেতে না যেতেই আবার তা বদলে যায়। কিছুটা এগোয় বিজেপি।
এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন ঘড়িতে বাজে সকাল ৮টা ৫৩ মিনিট। এই মুহূর্তে কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৬টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ৭৬টি আসনে। ২২টি আসনে এগিয়ে রয়েছে জনতা দল সেকুলার।
প্রথম এক ঘণ্টার যা ট্রেন্ড তাতে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা মিলে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছ। যদিও এটা একেবারেই প্রাথমিক রাউন্ড। ঘণ্টা আড়াই-তিন না গেলে কিছু বলা যায় না। তবে প্রথম ঘণ্টার নম্বর টেবিল দেখলে এটা স্পষ্ট যে, কর্নাটকে দ্রুত সব কিছু বদলে যাচ্ছে। সকাল আটটা ৫৬ মিনিটের খবর চান্নাপাটনা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামী পিছিয়ে রয়েছেন।
কর্নাটকে কংগ্রেস রিসর্ট বুক করে ফেলল! বিধায়কদের তাঁবু করে রাখবেন শিবকুমাররা