Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

karnataka Corruption: কর্নাটকে পুলিশ নিয়োগে বাংলার এসএসসি কেলেঙ্কারির ছায়া, নিশানায় বিজেপি দম্পতি

দ্য ওয়াল ব্যুরো: হিজাব বিতর্কের মধ্যেই পুলিশের সাব-ইনস্পেক্টর নিয়োগে বড় ধরনের কেলেঙ্কারির (karnataka Corruption) অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিজেপিশাসিত কর্নাটকে। ওই কেলেঙ্কারির সঙ্গে আবার বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি বা এসএসসি

karnataka Corruption: কর্নাটকে পুলিশ নিয়োগে বাংলার এসএসসি কেলেঙ্কারির ছায়া, নিশানায় বিজেপি দম্পতি

শেষ আপডেট: 23 April 2022 07:35

দ্য ওয়াল ব্যুরো: হিজাব বিতর্কের মধ্যেই পুলিশের সাব-ইনস্পেক্টর নিয়োগে বড় ধরনের কেলেঙ্কারির (karnataka Corruption) অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিজেপিশাসিত কর্নাটকে।

ওই কেলেঙ্কারির সঙ্গে আবার বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি বা এসএসসি কেলেঙ্কারির অনেকটাই মিল আছে। প্রথমত, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, পাশ মার্ক না পাওয়া পরীক্ষার্থীকেও সেরার সেরা বলে চালানো হয়েছে।

দ্বিতীয়ত, বাংলার এসএসসি কেলেঙ্কারির মতো কর্নাটকে পুলিশ নিয়োগ অনিয়মেও উঠেছে প্রভাবশালী যোগের অভিযোগ (karnataka Corruption)। ইতিমধ্যে বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দিব্যা হাগারাগি নামে ওই মহিলা নেত্রী ও তাঁর স্বামীর নাম এফআইআরে আছে। তিনি আদালত থেকে আগাম জামিন পেলেও গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামী রাজেশ হাগারাগিকে। গ্রেফতার করা হয়েছে চাকরি পাওয়া বেশ কয়েকজন সাব-ইনস্পেক্টরকেও।

গত বছর অক্টোবরে পুলিশের সাব-ইনস্পেক্টর পদে ৫৪৫ জনকে নিয়োগ করা হয়। তাদের প্রত্যেককেই সিআইডি নথিপত্র-সহ তলব করেছে। কর্নাটক সিআইডি সিদ্ধান্ত নিয়েছে, ৫৪৫ জনের বক্তব্য নথিভুক্ত করা হবে। বিরোধীদের অভিযোগ, তদন্তে ঠিকঠাকভাবে কান টানলে অনেক মাথাই পাওয়া যাবে। টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে।

তবে বাংলার এসএসসি কেলেঙ্কারির সঙ্গে কর্নাটকে পুলিশে নিয়োগ দুর্নীতির একটি ক্ষেত্রে বড় ধরনের ফারাকও আছে। সেখানে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র গোড়ায় অভিযোগ অস্বীকার করলেও লাগাতার সমালোচনার মুখে গতমাসে সিআইডি তদন্তের নির্দেশ দেন। আগামী বছর কর্নাটকে বিধানসভার ভোট। অনেকেই মনে করছেন, জল বেশি দূর গড়াতে দিলে ভোটের বাক্সে বিপদ আছে। তাই সিআইডি তদন্তের নির্দেশ।

ক’দিন আগেই কর্নাটকের প্রভাবশালী নেতা তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে এক ঠিকাদারের আত্মহত্যার জেরে। সরকারি ওই ঠিকাদার সুইসাইড নোটে লিখে যান, মন্ত্রী তাঁর কাছে মোটা টাকা ঘুষ দাবি করেছিলেন। ঘুষ না দেওয়ায় তাঁর মোটা অঙ্কের কাজের বিল আটকে রাখা হয়েছে। এই ঘটনায় ঠিকাদারদের রাজ্য সংস্থা বিবৃতি দিয়ে অভিযোগ করে, কর্নাটকে এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঘুষ না দিলে কাজ হয় না। কাজ করার পর বিল আটকে থাকে।

দুর্নীতি (karnataka Corruption) কীভাবে হয়?

পুলিশে নিয়োগ নিয়ে সিআইডি তদন্ত শুরু করতেই দেখা যায়, অভিযোগকারীদের বক্তব্য সঠিক। অভিযোগের সপক্ষে তারা সফল প্রার্থীদের কয়েকজনের মূল উত্তরপত্রের কপি জু়ড়ে দিয়েছিলেন। নানাভাবে চেষ্টা চালিয়ে তারা মূল উত্তরপত্রগুলি সংগ্রহ করেন। একজন প্রার্থীর ক্ষেত্রে যেমন দেখা গিয়েছে, এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ১০০টি প্রশ্নের মধ্যে সে মাত্র ২১টির উত্তর দিতে পেরেছিল। অথচ, সে একশো-তে একশো পেয়েছে। এই রকম অসংখ্য দৃষ্টান্ত অভিযোগকারীরাই সিআইডির হাতে তুলে দিয়েছিল, যা গোয়েন্দা তদন্তে সঠিক প্রমাণিত হয়েছে।

বাংলায় এসএসসি দুর্নীতিতেও দেখা যায়, অসফল প্রার্থীদের অনেকের চাকরি হয়েছে। অন্যদিকে, প্যানেলে প্রথম দিকে থাকা প্রার্থীরা চাকরি পায়নি। এমনকী ন্যূনতম যোগ্যতা নেই এমন প্রার্থীকেও শিক্ষক পদে নিয়োগ করা হয়। সেই কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই।

বিজেপি দম্পতি কীভাবে জড়িত?

কর্নাটকের কালবুরাগিতে হাগারাগি দম্পতি একটি স্কুল চালান। পুলিশের সাব-ইনস্পেক্টর নিয়োগের পরীক্ষার সিট পড়েছিল প্রায় শ-পাঁচেক পরীক্ষার্থীর। মোট পরীক্ষার্থী ছিল কয়েক লাখ। দেখা যায়, হাগারাগি দম্পতির স্কুলে পরীক্ষা দেওয়া প্রার্থীদের মধ্যে ১১ জন লিখিত পরীক্ষায় শুধু সফল হয়েছে, তাই-ই নয়, তাদের প্রাপ্ত নম্বর অভাবনীয়। অনেকেই পুরো মার্কস পেয়েছে। অর্থাৎ একশো-তে একশো।

সিআইডি তদন্তে নেমে জানতে পারে হাগারাগি দম্পতি এবং তাঁদের স্কুলের কয়েকজন শিক্ষক সরাসরি এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তিনজন শিক্ষককে গ্রেফতার করেছে সিআইডি, যারা নিয়োগ পরীক্ষায় ইনভিজিলেটরের দায়িত্বে ছিলেন।

বৃষ্টি কই! চাতকের মতো চেয়ে আছে কলকাতা, কী বলছে আবহাওয়া দফতর


```