Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ বৃহস্পতিবার, কে বসবেন পদে, জল্পনা তুঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: কে মুখ্যমন্ত্রী হবেন এখনও ঠিক হয়নি। কার্যত সেই প্রশ্নকে ঘিরেই মুখে কুলুপ এঁটেছেন কংগ্রেস হাইকমান্ড। গোটা কর্নাটক জুড়ে চলছে জল্পনা। এর মাঝেই সংবাদমাধ্যমে প্রকাশ, কর্নাটকে মুখ্যমন্ত্রী (Karnataka CM) ও ক্যাবিনেট পদে শপথগ্রহণ

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ বৃহস্পতিবার, কে বসবেন পদে, জল্পনা তুঙ্গে

শেষ আপডেট: 14 May 2023 13:57

দ্য ওয়াল ব্যুরো: কে মুখ্যমন্ত্রী হবেন এখনও ঠিক হয়নি। কার্যত সেই প্রশ্নকে ঘিরেই মুখে কুলুপ এঁটেছেন কংগ্রেস হাইকমান্ড। গোটা কর্নাটক জুড়ে চলছে জল্পনা। এর মাঝেই সংবাদমাধ্যমে প্রকাশ, কর্নাটকে মুখ্যমন্ত্রী (Karnataka CM) ও ক্যাবিনেট পদে শপথগ্রহণ হতে চলেছে আগামী বৃহস্পতিবার।

ইতিমধ্যেই বেঙ্গালুরুতে চলে গিয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা। সমস্ত বিধায়কদের নিয়ে এনে দফায় দফায় চলছে বৈঠক। সিদ্দারামাইয়াকে পুনরায় মুখ্যমন্ত্রী করার দাবিতে পোস্টার পড়াও শুরু হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব। বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী তো থাকবেনই, পাশাপাশি বিভিন্ন রাজ্যের 'সমমনস্ক' মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হতে পারে সেখানে।

ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলে কর্নাটকে ক্ষমতায় এসেছে কংগ্রেস। বিজেপির আসন গত নির্বাচনে জেতা ১০৪ টি থেকে নেমে এসেছে ৬৬ টি আসনে। কংগ্রেস ১৩৫ আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে। কর্নাটকের ১৫ টি তফশিলি উপজাতি আসনের একটিও জিততে পারেনি বিজেপি।

কংগ্রেসের সংসদীয় দলের তরফে এদিন সমস্ত নবনির্বাচিত বিধায়ককে ডেকে বৈঠকে বসা হয়। সেখানে প্রস্তাব পেশ করা হয়, সেটি পাশ হলে কংগ্রেস সভাপতির ওপর দায়িত্ব বর্তাবে মুখ্যমন্ত্রীর নাম বেছে নেওয়ার। পুরো প্রক্রিয়াতে পরিদর্শকের ভূমিকায় রয়েছেন একাধিক দলীয় সচিব, তার মধ্যে আছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। শোনা যাচ্ছে, ডি কে শিবকুমার এবং সিদ্দারামাইয়ার মধ্যেই আসল 'লড়াই' হতে পারে। তবে নতুন কোনও মুখকে এবার সুযোগ দেওয়া হয় কিনা, সেদিকেও কৌতূহল তৈরি হচ্ছে।

কর্নাটকে মুখ্যমন্ত্রী কে? শিবকুমার, সিদ্দারামাইয়া, নাকি তৃতীয় কেউ


```