Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৪০ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন, হাতেনাতে ধরা পড়লেন বিজেপি বিধায়কের আমলা ছেলে

দ্য ওয়াল ব্যুরো: চুক্তি পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নিচ্ছিলেন কর্নাটকের বিজেপি বিধায়কের আমলা ছেলে (BJP MLA's Bureaucrat Son)। ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেললেন সরকারি আধিকারিকরা। অভিযুক্তের নাম প্রশান্ত কুমার। তাঁর বাবা

৪০ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন, হাতেনাতে ধরা পড়লেন বিজেপি বিধায়কের আমলা ছেলে

শেষ আপডেট: 3 March 2023 05:18

দ্য ওয়াল ব্যুরো: চুক্তি পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নিচ্ছিলেন কর্নাটকের বিজেপি বিধায়কের আমলা ছেলে (BJP MLA's Bureaucrat Son)। ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেললেন সরকারি আধিকারিকরা।

অভিযুক্তের নাম প্রশান্ত কুমার। তাঁর বাবা মাদল বিরূপাক্ষ কর্নাটকের (Karnataka) বিজেপি বিধায়ক। প্রশান্ত নিজে ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ বোর্ডের চিফ অ্যাকাউন্টস অফিসার। বৃহস্পতিবার রাজ্য সরকারি সংস্থা কর্নাটক সোপস অ্যান্ড ডিটার্জেন্টস লিমিটেডের (কেএসডিএল) অফিস থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অভিযুক্ত আমলার বাবা মাদল বিরূপাক্ষ নিজে কেএসডিএলের চেয়ারম্যান।

সূত্রের খবর, প্রশান্ত কুমার কর্নাটক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের ২০০৮ সালের ব্যাচের আধিকারিক। সাবান এবং ডিটারজেন্ট তৈরির কাঁচামাল কেনার একটি চুক্তি পাইয়ে দেওয়ার জন্য এক কন্ট্রাক্টরের কাছ থেকে ৮১ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন প্রশান্ত। গত সপ্তাহে সরকারি আধিকারিকদের দ্বারস্থ হন ওই কন্ট্রাক্টর।

এরপর অভিযুক্তকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলা হয়। বাবা মাদল বিরূপাক্ষের হয়ে তিনি ঘুষ নিচ্ছিলেন বলে জানা গেছে। মোট ৩টি ব্যাগ ভর্তি নোট উদ্ধার করা হয়েছে অফিসটি থেকে। তবে প্রশান্ত কুমারকে এখনও গ্রেফতার করা হয়েছে কিনা জানা যায়নি।

ফের অ্যাডেনোভাইরাসে মৃৃত্যু! গভীর রাতে বিসি রায় হাসপাতালে প্রাণ গেল ১১ মাসের শিশুর


```