Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাজ্যভাগের দাবি চাপা দিতে দ্বিতীয় রাজধানীর ভাবনা কর্নাটকে

দ্য ওয়াল ব্যুরো : উত্তর বনাম দক্ষিণ। কর্নাটক প্রদেশের দুই অঞ্চলে বিরোধ দীর্ঘদিনের। উত্তর কর্নাটকের লোকজন মনে করেন, তাঁরা অবহেলিত। রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বাজেটেও নাকি দক্ষিণের জন্য বেশি বরাদ্দ করেছেন বলে অভিযোগ। বিজেপি স্পষ্

রাজ্যভাগের দাবি চাপা দিতে দ্বিতীয় রাজধানীর ভাবনা কর্নাটকে

শেষ আপডেট: 1 August 2018 09:31

দ্য ওয়াল ব্যুরো : উত্তর বনাম দক্ষিণ। কর্নাটক প্রদেশের দুই অঞ্চলে বিরোধ দীর্ঘদিনের। উত্তর কর্নাটকের লোকজন মনে করেন, তাঁরা অবহেলিত। রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বাজেটেও নাকি দক্ষিণের জন্য বেশি বরাদ্দ করেছেন বলে অভিযোগ। বিজেপি স্পষ্টই বলেছে, যেভাবে উত্তর বঞ্চিত হচ্ছে তাতে ভিন্ন রাজ্যের দাবি জোরদার হবেই। অন্যদিকে কুমারস্বামী বলেছেন, তিনি শীঘ্র প্রশাসনের একটি অংশ উত্তর কর্নাটকের বেলাগাভি শহরে সরিয়ে নিয়ে যাবেন। জুলাইয়ের শুরুতে কংগ্রেসের সমর্থনে ক্ষমতায় এসেছেন কুমারস্বামী। বিজেপি অনেক চেষ্টা করেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তারপর উত্তরের বঞ্চনার ইস্যুটিকে জোরদার আঁকড়ে ধরেছে গেরুয়া ব্রিগেড। বৃহস্পতিবার উত্তরের প্রতি বঞ্চনার অভিযোগে বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। গত মঙ্গলবার লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষজন বেলাগাভি শহরে সুবর্ণ সৌধের সামনে জড়ো হয়ে বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। মহারাষ্ট্র সরকার দাবি করে, বেলাগাভি শহরটি তাদের রাজ্যের মধ্যে পড়ে। শহরের ওপরে নিজেদের অধিকার কায়েম করার জন্য কর্ণাটক সরকার সেখানে রাজ্য সচিবালয়ের অনুকরণে একটি ভবন বানিয়েছিল।  তারই নাম সুবর্ণ সৌধ। সেখানেই কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন কুমারস্বামী। সেই সঙ্গে সুবর্ণ সৌধে মাঝে মাঝে বিধানসভার অধিবেশনও করার কথা ভাবছেন। একইসঙ্গে তাঁর ঘোষণা, ম্যাঙ্গালুরুকে রাজ্যের অর্থনৈতিক রাজধানী হিসাবে গড়ে তোলা হবে। এসম্পর্কে নির্দিষ্ট ঘোষণা করা হবে আগামী দিন পনেরর মধ্যেই।

```