Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিয়ানায় কৃষকদের ওপরে লাঠিচার্জ, বিজেপির ক্ষমতায় থাকার অধিকার নেই, বলল শিবসেনা

দ্য ওয়াল ব্যুরো : ‘দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ’ (second Jallianwala Bagh)। শনিবার হরিয়ানায় কৃষকদের ওপরে লাঠিচালনার ঘটনাকে এভাবেই চিহ্নিত করল শিবসেনা। তাঁদের মুখপত্র ‘সামনা’-য় লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ ক

হরিয়ানায় কৃষকদের ওপরে লাঠিচার্জ, বিজেপির ক্ষমতায় থাকার অধিকার নেই, বলল শিবসেনা

শেষ আপডেট: 30 August 2021 09:01

দ্য ওয়াল ব্যুরো : ‘দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ’ (second Jallianwala Bagh)। শনিবার হরিয়ানায় কৃষকদের ওপরে লাঠিচালনার ঘটনাকে এভাবেই চিহ্নিত করল শিবসেনা। তাঁদের মুখপত্র ‘সামনা’-য় লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ কমপ্লেক্স উদ্বোধন করছিলেন, তখনই হরিয়ানায় দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ ঘটেছিল। পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, “সরকার যে ঘৃণার বীজ বপন করছে, তার ফল তিক্ত হতে বাধ্য। মনোহরলাল খট্টর সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।” হরিয়ানার বিজেপি প্রধান ও পি ধনকরের কনভয় থামাতে চেষ্টা করেছিলেন কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। পুলিশ তাঁদের ওপরে লাঠিচার্জ করে। এরপর ক্রুদ্ধ কৃষকরা হরিয়ানার বেশ কয়েকটি রাস্তা অবরোধ করেন। কুরুক্ষেত্র, দিল্লি-অমৃতসর হাইওয়ে, এবং আম্বালার পথে শম্ভু টোল প্লাজা পর্যন্ত অঞ্চল বিরাট যানজটের কবলে পড়ে। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাস্তার ওপরে খাটিয়া পেতে বসে আছেন কৃষকরা। এদিকে তিন কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে গাড়ি, বাস এবং ট্রাক। অপর একটি ক্লিপে দেখা যায়, হেলমেট পরা দুই পুলিশকর্মী এক ব্যক্তির সঙ্গে তর্ক করছেন। সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে, তিনি গুরুতর আহত। তাঁর জামায় লেগে রয়েছে রক্ত। মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তৃতীয় একটি ভিস্যুয়ালে দেখা যায়, বড় সংখ্যক পুলিশ হেলমেট পরে দাঁড়িয়ে আছে। হরিয়ানার কারনাল অঞ্চলে পুলিশ লাঠিচার্জ করে কৃষকদের উপর। পুলিশের অবশ্য পাল্টা দাবি, কৃষকরা লাঠি দিয়ে বিজেপির রাজ্য প্রধানের গাড়িতে আঘাত করেন। ওই এলাকা থেকে ৩০ কিলোমিটার দূরে বিজেপির বৈঠক হওয়ার কথা ছিল। কৃষকরা মিছিল করে সেদিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। সেদিন পুলিশের হাতে মার খেয়ে আহত এক কৃষক মারা গিয়েছেন সোমবার। কৃষকনেতা গুরনাম সিং চাদুনি জানিয়েছেন, হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। চিকিৎসা চলাকালীন হার্ট অ্যাটাক হয় প্রহৃত কৃষক সুশীল কাজলের। কৃষকনেতা টুইট করেন, "হাফ একর জমির মালিক সুশীল কাজল কৃষক আন্দোলনের অংশ ছিলেন গত ন’মাস ধরে। কারনাল টোলপ্লাজায় পুলিশের লাঠির মুখে গুরুতর আহত হন তিনি। এর পরে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। কৃষক সম্প্রদায় তাঁর এই আত্মত্যাগ ভুলবে না।" গত জুন মাসেও হরিয়ানার কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। এইসময় তোহানা শহরে এক বিধায়ক কৃষকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিক্ষুব্ধ কৃষকরা প্রথমে বিধায়কের গাড়ি ঘিরে ধরেন। পরদিন তাঁরা বিধায়কের বাড়ির চারপাশে অবস্থান করেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```