Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রিয়াল ছাড়লেন করিম, ১৪ বছর সম্পর্কে ইতি পড়ল! বেঞ্জেমাও কি এবার সৌদি যাবেন?

দ্য ওয়াল ব্যুরো: জল্পনা চলছিলই, সেটাই সত্যিই হল। রিয়াল মাদ্রিদ ছেড়েই দিলেন করিম বেঞ্জেমা। ১৪ বছরের সম্পর্কে ইতি পড়ল। ফরাসি কিংবদন্তির ক্লাব ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই, প্রশ্ন উঠে গেল, এবার কোথায় যাবেন বেঞ্জেমা? রবিবারই রিয়ালের তরফে

রিয়াল ছাড়লেন করিম, ১৪ বছর সম্পর্কে ইতি পড়ল! বেঞ্জেমাও কি এবার সৌদি যাবেন?

শেষ আপডেট: 4 June 2023 18:58

দ্য ওয়াল ব্যুরো: জল্পনা চলছিলই, সেটাই সত্যিই হল। রিয়াল মাদ্রিদ ছেড়েই দিলেন করিম বেঞ্জেমা। ১৪ বছরের সম্পর্কে ইতি পড়ল। ফরাসি কিংবদন্তির ক্লাব ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই, প্রশ্ন উঠে গেল, এবার কোথায় যাবেন বেঞ্জেমা?

রবিবারই রিয়ালের তরফে বিজ্ঞপ্তি জারি করে করিমের দল ছাড়ার কথা নিশ্চিত করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'একটা দীর্ঘ সময় ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন করিম বেঞ্জেমা। আমাদের অধিনায়ককে ৬ জুন আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে।'

রিয়ালের সঙ্গে বেঞ্জেমার সম্পর্ক অনেক পুরনো। ২০০৯ সালে ক্লাবের সঙ্গে যুক্ত হন তিনি। সেই থেকে ক্লাবের জার্সিতে একের পর এক ম্যাচে নিজেকে মেলে ধরেছেন তিনি। বেঞ্জেমা গোল করে ক্লাবের ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন তিনিই হলেন রিয়ালের সর্বকালের দ্বিতীয় সেরা গোলদাতা। বিয়ালের জার্সিতেই ২০২২ সালে পেয়েছেন ব্যালন ডি অর পেয়েছেন তিনি।

এখন প্রশ্ন হল, এবার কোথায় যাবেন করিম? গুঞ্জন শুরু হয়েছে, রিয়াল ছেড়ে সৌদি আরব পাড়ি দেবেন তিনি! সূত্রের খবর, আল ইতিহাদে সই করতে চলেছেন ফরাসি সুপারস্টার।

রোনাল্ডো আগেই সৌদির আল নাসেরে নাম লিখিয়েছেন। এদিকে লিওনেল মেসিকে নিয়ে একই জল্পনা চলছে। জানা যাচ্ছে তিনিও সৌদির ক্লাবে যাচ্ছেন। মেসিকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছেন আল হিলাল। এবার যদি বেঞ্জেমা সৌদির ক্লাবের সই করেন তবে বলাই বাহুল্য এই মরুদেশটি ফুটবল মানচিত্রে অন্য জায়গা নিয়ে নেবে।

করমণ্ডল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেলমন্ত্রীর, সকালেই কারণ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন


```