Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অন্তঃসত্ত্বাকে মাটিতে ফেলে লাথি! করাচির ভিডিও ভাইরাল, ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) এক গর্ভবতী (Pregnant women) পরিচারিকাকে লাথি (kicked) মারার অভিযোগে কিছু সিকিউরিটি গার্ডকে (Security Guard) গ্রেফতার করল পুলিশ। ওই লাথি মারার ভিডিও সামনে আসতেই পাকিস্তানের মহিলা নি

অন্তঃসত্ত্বাকে মাটিতে ফেলে লাথি! করাচির ভিডিও ভাইরাল, ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা

শেষ আপডেট: 9 August 2022 11:26

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) এক গর্ভবতী (Pregnant women) পরিচারিকাকে লাথি (kicked) মারার অভিযোগে কিছু সিকিউরিটি গার্ডকে (Security Guard) গ্রেফতার করল পুলিশ। ওই লাথি মারার ভিডিও সামনে আসতেই পাকিস্তানের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বহুতলের নীচে দাঁড়িয়ে আছেন মহিলা। একটি সিকিউরিটি গার্ডের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হতে দেখা যাচ্ছিল। হঠাৎই ওই মহিলাকে একটি চড় মারে গার্ড। চড় খেয়ে মাটিতে পড়ে যান ওই মহিলা। তারপর আবার যখন উঠে দাঁড়াতে যান, তাঁকে সমানে লাথি মারতে থাকে গার্ড। মারের চোটে অজ্ঞান হয়ে যান ওই গর্ভবতী।

জানা যায়, ওই বহুতলের একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন ওই মহিলা। তিনি ৫ মাসের গর্ভবতী। তাঁর বড় ছেলেকে খাবার নিয়ে আসার জন্য বলেছিলেন ওই মহিলা। সেই খাবার নিয়ে যখন তাঁর ছেলে ওই আবাসনে আসেন তখন গার্ডরা তাঁর ছেলেকে ভিতরে ঢুকতে দেয় না। তাই শুনে নীচে নেমে আসেন মহিলা। তারপর শুরু হয় অশান্তি। তা থেকেই ওই মহিলাকে মারতে শুরু করে গার্ড।

মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ ঘটনার পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ ওই আবাসনের গার্ডদের গ্রেফতার করেছে।

https://www.youtube.com/watch?v=8b-ti_jB6Qw

পাকিস্তান মহিলা সুরক্ষা নিয়ে বহুদিন ধরেই অনেক কথা বলা আসছে। কিন্তু শুধু জুন মাসের রিপোর্টেই দেখা যাচ্ছে, ১৫৭ জন মহিলা কিডন্যাপ হয়েছেন, ১১২ জন মহিলাকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছে, ৯১ জন মহিলা ধর্ষিত হয়েছেন।

শুধু পাকিস্তান নয়, মেয়েদের উপরে এই অত্যাচারের ঘটনা কমবেশি সব জায়গায় একই। দুঃখের বিষয়, এই তথাকথিত সভ্য দুনিয়ায় আজও মেয়েরা সুরক্ষিত নয়।  

অগ্ন্যুৎপাতের মধ্যে দেখা দিল ‘নরকের বিড়াল’! বিরল দৃশ্য দেখে চোখ কপালে উঠল নেট নাগরিকের


```