Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কানহাইয়ার বিলাসবহুল জীবন! ইনস্টায় ছবি দেখে নেটিজেনরা বললেন, 'মার্ক্সবাদ সে আজাদি'

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) গলায় 'আজাদি' গানের জনপ্রিয়তা একসময় ছিল তুঙ্গে। লোকের মুখে মুখে ফিরত সেই গানের তাল, লয়, আর কথা। কিন্তু কানহাইয়ার সেই প্রতিবাদী কণ্ঠস্বর আজকা

কানহাইয়ার বিলাসবহুল জীবন! ইনস্টায় ছবি দেখে নেটিজেনরা বললেন, 'মার্ক্সবাদ সে আজাদি'

শেষ আপডেট: 20 October 2021 02:09

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) গলায় 'আজাদি' গানের জনপ্রিয়তা একসময় ছিল তুঙ্গে। লোকের মুখে মুখে ফিরত সেই গানের তাল, লয়, আর কথা। কিন্তু কানহাইয়ার সেই প্রতিবাদী কণ্ঠস্বর আজকাল বিদ্রুপের মুখে পড়ে হামেশাই। কারণ যে বামপন্থার আদর্শ সামনে রেখে 'হাম ছিন কে লেঙ্গে আজাদি'-র ধ্বনি তুলেছিলেন তিনি, তা নিজেই মেনে চলতে পারেননি। দলবদল করে কংগ্রেসের হাত ধরেছেন কিছুদিন আগে। তারপর থেকে নিজের তৈরি কথার ঝাঁঝে তাঁকেই বিদ্ধ হতে হয়। সোশ্যাল মিডিয়ায় ফের একবার ব্যাপক ট্রোলের মুখে পড়েছেন তরুণ নেতা। আইএসসি আইসিএসই পরীক্ষা পিছিয়ে গেল, বিবৃতি জারি বোর্ডের মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কানহাইয়া কুমার। সেই ছবি থেকেই বিতর্কের সূত্রপাত। কানহাইয়াকে সেখানে দেখা যাচ্ছে বিলাসবহুল এক ঘরে বসে বই পড়ছেন তিনি। সোফার উপর পা তুলে তাঁর বসার ভঙ্গিতেই স্পষ্ট বিলাসিতার আবহ। আর এই ছবি খুব একটা ভাল চোখে নেননি নেটিজেনরা। তাঁরা যথারীতি বলে উঠেছেন, 'মার্ক্সবাদ সে আজাদি'। যে আদর্শে আনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন রাজনীতির আঙিনায় ছিলেন কানহাইয়া কুমার, যে আদর্শে তাঁকে প্রচার করতে দেখা গিয়েছিল হঠাৎ দলবদল করে সেই আদর্শকেও ত্যাগ করেছেন জেএনইউ-র প্রাক্তন ছাত্রনেতা, এমনটাই বোঝাতে চেয়েছেন নেটিজেনরাও। কারণ কানহাইয়ার এই ছবিতে তাঁর বিলাসি জীবনের আঁচ পাওয়া গেছে, আর মার্ক্সবাদ দারিদ্র মোচনের কথা বলে। এই সব কিছুই সোশ্যাল মিডিয়ায় কানহাইয়াকে ভাল করে মনে করিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। ইনস্টাগ্রামে পোস্ট করা কানহাইয়ার ছবির সঙ্গে এক লাইন ক্যাপশনও লিখেছেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া নেতা। উর্দু কবি বশির বদরের লেখা কবিতা উদ্ধৃত করে বলেছেন, আমি যদি চুপ করে থাকি, তবে লোকে আরও বেশি করে ভুল বুঝবে। কারণ তখন আমি যা বলিনি তাও তারা শুনে ফেলবে। ইনস্টাগ্রামে কানহাইয়ার পোস্টের সঙ্গে নতুন হ্যাশট্যাগে (মার্ক্সবাদ সে আজাদি) ট্রোল করেছেন নেটিজেনরা। পোস্টটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে।  পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```