Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরও পাঁচ বছর মোদীকে চাই, আওয়াজ তুললেন কঙ্গনা

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই ডেটলাইন বাড়ানোর কাজ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন বক্তৃতায় তাঁকে বলতে শোনা যাচ্ছে, ২০২২-এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করে দেবেন কিংবা ২০২৪-এর মধ্যে অর্থনীতির সমস্যাগুলি মিটিয়ে দেবেন। ঠারেঠোরে

আরও পাঁচ বছর মোদীকে চাই, আওয়াজ তুললেন কঙ্গনা

শেষ আপডেট: 29 July 2018 05:24

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই ডেটলাইন বাড়ানোর কাজ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন বক্তৃতায় তাঁকে বলতে শোনা যাচ্ছে, ২০২২-এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করে দেবেন কিংবা ২০২৪-এর মধ্যে অর্থনীতির সমস্যাগুলি মিটিয়ে দেবেন। ঠারেঠোরে বলার চেষ্টা উনিশেও তিনি জিতছেন। এ বার তাঁর সুরে গলা মিলিয়েই তাঁকে আরও পাঁচ বছর প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাইলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শনিবার মুম্বইতে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদীই সবচেয়ে আদর্শ গণতন্ত্রের জন্য।’ সেই সঙ্গে তাঁর বক্তব্য, মোদী এই জায়গায় এসেছেন কঠোর পরিশ্রম করে। বাবা-মায়ের কারণে এই জায়গায় আসেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কঙ্গনা আসলে এই মন্তব্যে খোঁচা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। নরেন্দ্র মোদী সহ বিজেপির প্রায় ছোট-মাঝারি সব নেতাই কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তোলেন। সঙ্গে এও বলেন, রাহুল গান্ধীর কোনও রাজনৈতিক পরিপক্কতাই নেই। রাজীব-সনিয়ার ছেলে বলেই আজ তিনি কংগ্রেস সভাপতি। যদিও বিরোধীরা অবশ্য কঙ্গনার বক্তব্যকে খুব একটা আমল দিচ্ছেন না। এক কংগ্রেস নেতার কথায়, ‘কঙ্গনা একজন ভাল অভিনেত্রী। তাই উনি ভাল অভিনেতা চিনেছেন।’

```