Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দশমীর ভোরে দেবীর সোনার গয়না, অস্ত্র চুরি! ৯০০ বছরের পুজো ঘিরে আতঙ্ক কান্দিতে

দশমী পুজোর আগেই অঘটন ঘটে গেল কান্দির পার রসোড়া গ্রামের ঘোষ বাড়িতে। চুরি হয়ে গেল দুর্গা প্রতিমার সোনা গয়না ও রুপোর অস্ত্র। এমন ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। 

দশমীর ভোরে দেবীর সোনার গয়না, অস্ত্র চুরি! ৯০০ বছরের পুজো ঘিরে আতঙ্ক কান্দিতে

শেষ আপডেট: 24 October 2023 11:47

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দশমী পুজোর আগেই অঘটন ঘটে গেল কান্দির পার রসোড়া গ্রামের ঘোষ বাড়িতে। চুরি হয়ে গেল দুর্গা প্রতিমার সোনা গয়না ও রুপোর অস্ত্র। এমন ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। 

প্রায় ৯০০ বছরের প্রাচীন কান্দির পার রসোড়া গ্রামের ঘোষ বাড়ির দুর্গাপুজো। মঙ্গলবার সকাল ৫টা নাগাদ মন্দিরে দশমী আয়োজন করতে এসেছিলেন পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন দেবী প্রতিমার গায়ের সোনার গয়না নেই। রুপো অস্ত্রও উধাও হয়ে গিয়েছে।  

খবর ছড়িয়ে পড়তেই ভোর থেকে গোটা গ্রামে হইচই শুরু হয়ে যায়। কে বা কারা এই কাণ্ড ঘটাল তা খুঁজে বের করতে ডাকা হয় কান্দি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির সদস্যদের। 

ঘোষ বাড়ির সদস্যরা জানিয়েছেন, তাঁদের বাড়ির পুজো নিয়ে স্থানীয়দের মধ্যে আলাদা আবেগ রয়েছে। মঙ্গলবার ভোরে পুজোর আয়োজন করতে গিয়ে চোখ কপালে উঠে যায় তাঁদের। দেখেন, কেউ বা কারা দেবীর গা থেকে খুলে নেওয়া হয়েছে সোনার গয়না। চুরি হয়ে গিয়েছে রুপোর অস্ত্রও। 

এদিকে পুজোর মুখে এ ঘটনায় রীতিনতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। তাঁরা বলছেন, এ ধরনের ঘটনা আগে কখন ঘটেনি।


```