Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কাঁচরাপাড়ার গৃহকর্তা খুনে গ্রেফতার কাগজ কুড়ানি, একাধিক ধারায় মামলা রুজু

সেই সময়ে সুনীলকে ধরে ব্যাপক মারধর করে ওই দুই যুবক। তাতে সুনীলের মৃত্যু হয়। এরপরে সুনীলের দেহ খালের জলে ফেলে পালিয়ে যায় তারা। 

কাঁচরাপাড়ার গৃহকর্তা খুনে গ্রেফতার কাগজ কুড়ানি, একাধিক ধারায় মামলা রুজু

কাঁচরাপাড়ার গৃহকর্তা খুনে গ্রেফতার কাগজ কুড়ানি

শেষ আপডেট: 30 May 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চোরেদের বাধা দেওয়ায় কাঁচরাপাড়ার এক বাসিন্দাকে খুন হতে হয়েছে। সেই ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের আরও এক সঙ্গীর খোঁজ তল্লাশি চালাচ্ছে তারা। ধৃতের নাম মুহম্মদ ফারুক। সে কাঁকিনাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে খুন ও লুঠপাঠের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

কাঁচরাপাড়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল সাউ। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। অভিযোগ, বৃহস্পতিবার সুনীলের বাড়িতে চুরি করতে হানা দিয়েছিল ফারুক ও তার এক সঙ্গী। তখন সুনীলের বাড়িতে ফাঁকা ছিল। ওই সুনীল ও তাঁর স্ত্রী কাজে গেছিলেন। বিকেলের দিকে বাড়ি ফিরে আসেন সুনীল। বাড়ির দরজা খুলতেই দেখেন পিছনের দরজার অংশ কাটা। বাড়িতে ফারুক ও তার সঙ্গী লুটপাট চালাচ্ছে। তবে সুনীল ফারুককে চিনতেন না। ফারুকদের বাধা দিতে গেলে সুনীলের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। সেই সময়ে সুনীলকে ধরে ব্যাপক মারধর করে ওই দুই যুবক। তাতে সুনীলের মৃত্যু হয়। এরপরে সুনীলের দেহ খালের জলে ফেলে পালিয়ে যায় তারা। 

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর সুনীলের স্ত্রীর বাড়ি ফিরলে, তিনি দেখেন ঘরের সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। পিছনের দরজা ভাঙা। বাড়ির পিছনের দিকে গেলে ওই মহিলা খালের জলে স্বামীর দেহ ভাসতে দেখে চিৎকার করে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে। 

পুলিশ জানিয়েছে, এলাকায় তল্লাশি চালিয়ে এই ঘটনায় জড়িত ফারুক নামে এক যুবককে গ্রেফতার করেছে তারা। সে একজন কাগজ কুড়ানি। তার সঙ্গে আরও একজন যুবক ছিল। দ্বিতীয় ওই যুবকের খোঁজে তল্লাশি চলাচ্ছে বীজপুর থানার পুলিশ।


```