Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সংঘাত এড়ানোর যন্ত্র কোথায় গেল? খালি ফাঁপা বুলি: অনিবার্য প্রশ্নটাই তুললেন মমতা

উত্তরবঙ্গের ভয়াবহ রেল দুর্ঘটনার পর সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা ঘুরছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই প্রশ্নটাই সরাসরি তুললেন।

সংঘাত এড়ানোর যন্ত্র কোথায় গেল? খালি ফাঁপা বুলি: অনিবার্য প্রশ্নটাই তুললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 June 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের ভয়াবহ রেল দুর্ঘটনার পর সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা ঘুরছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই প্রশ্নটাই সরাসরি তুললেন। তা হল, পর পর এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে, দুটি ট্রেনের সংঘাত এড়াতে যে যন্ত্রটা থাকার কথা সেটা কোথায় গেল? 

সোমবার সকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটা মালগাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশনের পর নীচবাড়ি ও রাঙাপানি স্টেশনের মধ্যে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। যে ঘটনায় হতাহতের সংখ্যা বহু। 

এদিন এই ট্রেন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই, প্রশ্নের মুখে পড়েন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। গত বছর খানেকের মধ্যে বেশ কয়েকটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আর প্রতিবারই তিনি একটি যন্ত্র তথা প্রযুক্তির কথা শুনিয়েছেন। তার নাম ‘কবচ’। যে যন্ত্র দুটি ট্রেনের মুখোমুখি সংঘাত বা পিছন থেকে এসে ধাক্কা মারার মতো ঘটনা রুখে দেবে। 

এদিন মমতা বলেন, আমি রেলমন্ত্রী থাকার সময়ে অ্যান্টি কলিউশন ডিভাইস লাগিয়েছিলাম। কোঙ্কন রেল সেই প্রযুক্তি আবিষ্কার করেছিল। আমি মাডগাঁওয়ে তাদের কারখানায় গিয়েছিলাম। সেই ডিভাইস কোথায় গেল?

সাংবাদিকরা মমতাকে বলেন, রেল এখন কবচ নামে একটা ডিভাইস লাগাচ্ছে। জবাবে মুখ্যমন্ত্রী বোঝাতে চান, এসব বুজরুগি। একটাই যন্ত্র ঘুরিয়ে ফিরিয়ে নতুন নামকরণ করা হচ্ছে। তাঁর কথায়, ভাতকে কেউ ভাত বলে, কেউ বলে রাইস। তাতে কোনও ফারাক হয় না।

মুখ্যমন্ত্রী বলেন, অন্তত কুড়ি জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আহতের সংখ্যা অনেক বেশি। তাঁর কথায়, “এর দায় কে নেবে?”

রেল দুর্ঘটনা রুখতে সরকারের সামগ্রিক সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রেলের অবস্থা শুধরোতে কোনও আগ্রহ দেখা যাচ্ছে না। শুধু বাইরে থেকে কিছু পরিবর্তন করা হচ্ছে। আমি দুরন্ত এক্সপ্রেস চালু করেছিলাম। সেটাই কি এখন বন্দে ভারত বলে চালানো হচ্ছে? 

মমতার কথায়, “রেল এখন অনাথ হয়ে গেছে। আগের মতো শ্রী নেই। মাধুর্যও নেই। যাত্রী স্বাচ্ছন্দের ব্যাপারে কোনও খেয়ালই রাখা হয় না। যাঁরা দূরপাল্লার ট্রেনে যাতায়ত করেন, তাঁরাই বলেন, বেড লিনেন খুবই নোংরা”।

মুখ্যমন্ত্রী জানান, এদিন রেল দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও ফ্লাইট পাননি। এ ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন, মমতা। তাঁর কথায়, বাংলা থেকে সব ফ্লাইট তুলে দেওয়া হচ্ছে। চক্রান্ত করছে বাংলার বিরুদ্ধে।


```