
এক বার্তায় রাহুল গান্ধী ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে শোকজ্ঞাপন করেন।
শেষ আপডেট: 17 June 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে কংগ্রেস এক্সপ্রেসের ঝাঁঝালো সমালোচনায় কাটা পড়ল বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার। রেলযাত্রার সুরক্ষায় মোদী সরকারের অতীতের রেকর্ড নিয়ে সোমবার তুলোধনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এক বার্তায় রাহুল গান্ধী ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে শোকজ্ঞাপন করেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু দুঃখজনক। মৃতদের পরিবারকে আমি গভীর শোক জানাই। যাঁরা জখম হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।
একইসঙ্গে রাহুল সমালোচনা করেন নরেন্দ্র মোদী সরকারের। গত এক দশকে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। তার পরেও রেলযাত্রীয় নিরাপত্তা নিয়ে কোনও নজর পড়েনি। এর জন্য কেন্দ্রের গাফিলতিকে দায়ী করেছেন কংগ্রেস সাংসদ।
पश्चिम बंगाल में कंचनजंगा एक्सप्रेस के दुर्घटनाग्रस्त होने से कई लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है।
— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2024
सभी शोकाकुल परिजनों को मैं अपनी गहरी संवेदनाएं व्यक्त करता हूं और घायलों के शीघ्र से शीघ्र स्वस्थ होने की आशा करता हूं। सरकार को सभी पीड़ितों या उनके परिवारों को तुरंत पूरा…
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও মোদী নেতৃত্বাধীন সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেল মন্ত্রকের উদাসীনতাকে দুষেছেন। বিরোধী দল এই দুর্ঘটনার দায় মাথায় নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করে। খাড়্গের বক্তব্য, এক দশক ধরে রেলমন্ত্রকে অব্যবস্থাপনা চলছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের কর্তব্য যে, মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, কীভাবে রেলমন্ত্রককে এই সরকার ক্যামেরা-চালিত আত্মপ্রচারের মঞ্চ হিসেবে পরিণত করেছে। মোদী সরকার এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না।
Extremely distressed by the Kanchanjunga Express train collision accident in Jalpaiguri, West Bengal, where many people have lost their lives and several have been injured.
— Mallikarjun Kharge (@kharge) June 17, 2024
The scenes of the accident are painful. Our heart goes out to the families of the victims. In this hour…
কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি অবশ্য এক দফা এগিয়ে রেলমন্ত্রী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছেন। দুর্ঘটনার জন্য তিনি ভুল ব্যবস্থাপনা, ভুল নীতি, ভুল পদক্ষেপ দায়ী করেছেন। দিনদিন লাইনের উপর চাপ বাড়ছে। কিন্তু, নিরাপত্তায় কোনও নজর নেই।
রাষ্ট্রীয় জনতা দল নেতা লালুপ্রসাদ যাদব এক্সবার্তায় লিখেছেন, দেশে একের পর এক রেল দুর্ঘটনার জন্য কে দায়ী? একাধিক কংগ্রেস নেতা এদিন অভিযোগ তোলেন, সরকার বন্দে ভারত নিয়ে ব্যস্ত। বাকি রেল ব্যবস্থা চুলোয় গেলেও মোদীর প্রচারমুখ নিয়েই ব্যস্ত রয়েছেন রেল আধিকারিকরা।