Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছল রাত সওয়া তিনটেয়, স্টেশনে হাজির ছিলেন ফিরহাদ হাকিম

শহরের মাটিতে পা দিয়ে যেন স্বস্তির নিশ্বাস ফেললেন ১২৯৩ যাত্রী।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছল রাত সওয়া তিনটেয়, স্টেশনে হাজির ছিলেন ফিরহাদ হাকিম

শিয়ালদহ স্টেশনে পৌঁছেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

শেষ আপডেট: 18 June 2024 07:34

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ ফুরোল অভিশপ্ত কাঞ্জনজঙ্ঘা-যাত্রা। মধ্যরাতে, সওয়া তিনটে নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছল দুর্ঘটনাগ্রস্ত ট্রেন। শহরের মাটিতে পা দিয়ে যেন স্বস্তির নিশ্বাস ফেললেন ১২৯৩ যাত্রী। সকালবেলার চরম আতঙ্কের ছাপ অনেকের চোখেমুখেই স্পষ্ট। হয়তো ভাবছেন, কপালজোরেই হতাহত ৫০ জনের তালিকায় নাম রইল না তাঁদের!

গভীর রাতে ট্রেন আসার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম এবং রেলের অন্যান্য অফিসাররাও। ট্রেন এসে পৌঁছনোর পরে যাত্রীরা ট্রেন থেকে নামেন, তাঁদের হাতে তুলে দেওয়া হয় জল ও খাবার। তাঁরা কেমন আছেন, কারও কোনও সমস্যা হচ্ছে নাকি, যাত্রীদের সঙ্গে কথা বলেন ফিরহাদ হাকিম এবং রেলকর্তারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল উত্তরবঙ্গে যান দুর্ঘটনাগ্রস্তদের সঙ্গে দেখা করতে। সেখান থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন, রাতে শিয়ালদহে নামার পরে যাত্রীরা যাতে বাড়ি ফিরতে পারেন সহজে, সে জন্য একাধিক সরকারি বাস রাখা থাকবে শিয়ালদহ স্টেশনে। সেই মতোই দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহে পৌঁছলে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

সোমবার সকালে রাঙাপানি এবং নীচবাড়ি স্টেশনের মাঝে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সরকারি সূত্রের খবর, এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার কিছু পরে, দুর্ঘটনাগ্রস্ত চারটি বগি বাদ রেখেই ঘটনাস্থল থেকে ছেড়ে দিয়েছিল ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাত সওয়া তিনটে নাগাদ সেই ট্রেন শিয়ালদহ পৌঁছয়। 

জানা গেছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে তিন জন রেলকর্মী। দু’জন মালগাড়ির লোকো পাইলট, একজন কাঞ্চনজঙ্ঘার গার্ড। বাকিদের পরিচয় জানা যায়নি। নতুন গার্ড নিয়ে চলতে শুরু করে ট্রেন। ট্রেনে ছিলেন ১২৯৩ জন যাত্রী। 


```