Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষতিগ্রস্ত কামরার ভিতর থেকে আসছে গোঙানির শব্দ, এখনও রিলিফ ট্রেন এল না

শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানিতে পৌঁছতেই পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি।

ক্ষতিগ্রস্ত কামরার ভিতর থেকে আসছে গোঙানির শব্দ, এখনও রিলিফ ট্রেন এল না

দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

শেষ আপডেট: 17 June 2024 12:09

দ্য ওয়াল ব্যুরো: আবারও ভয়ঙ্কর রেল দুর্ঘটনার খবরে ঘুম ভেঙেছে বাংলার মানুষের। উত্তরবঙ্গে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ জন আহত। তবে আহতদের উদ্ধারে এখনও পর্যন্ত কোনও রিলিফ ট্রেন আসেনি। এদিকে মৃতের সংখ্যা যে বাড়তে পারে তারও আশঙ্কা করা হচ্ছে। কারণ দুমড়ে মুছড়ে যাওয়া কামরার মধ্যে থেকে আসছে গোঙানির শব্দ। 

শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানিতে পৌঁছতেই পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি লাইনচ্যুত হয়ে ছিটকে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় ট্রেনের পিছনের দিকে কামরা। আপাতত যাদের উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের অনেকেই বলছেন, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে তার থেকে বেশি দূরে নয় নিউ জলপাইগুড়ি স্টেশন। কিন্তু এখনও পর্যন্ত কোনও রিলিফ ট্রেন সেখানে পাঠানো হয়নি। 

যে কামরাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারীদের চিন্তা বাড়ছে কারণ কামরাগুলির ভিতর থেকে যাত্রীদের গোঙানির শব্দ আসছে। তবে তৎপর রয়েছেন এনডিআরএফ সহ রেলের উদ্ধারকারী দল। গ্যাস কাটার ব্যবহার করলে সমস্যা হতে পারে তাই, ম্যানুয়ালি উদ্ধারকাজ শুরু হয়েছে। 

তবে কীভাবে কাঞ্চনজঙ্ঘার মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেনের লাইনে চলে এল মালগাড়ি, তার সম্ভাব্য কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। জানা গেছে, মালগাড়িটি ওভারলোডেড ছিল। গতিও ছিল যথেষ্ট বেশি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ছুটছিল। তাই পিছন থেকে ধাক্কা মারতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয়। 

এই ঘটনার পরেই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধ ট্রেন চলাচল।


```