Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, ৫ জনের দেহ উদ্ধার, চালু একাধিক হেল্পলাইন নম্বর

ফিরল এক বছর আগের স্মৃতি। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার ঠিক ১ বছরের মাথায় আজ ১৭ জুন ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, ৫ জনের দেহ উদ্ধার, চালু একাধিক হেল্পলাইন নম্বর

শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি

শেষ আপডেট: 17 June 2024 12:23

দ্য ওয়াল ব্যুরো: ফিরল এক বছর আগের স্মৃতি। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার ঠিক ১ বছরের মাথায় আজ ১৭ জুন ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে।

সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। লাইনচ্যুত হয়ে ছিটকে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। পিছনের কামরা দুটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলছে। তবে অসমর্থিত সূত্র বলছে, মৃত্যু বেড়ে হয়েছে ৮। আহত হয়েছেন ৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রেল দুর্ঘটনার পর একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের খবর পেতে হাওড়া, শিয়ালদহ, কাটিহার, আলুবাড়ি, ডালখোলা, কিষাণগঞ্জ, সামসি, বারসোই-সহ বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। 

যোগাযোগের নম্বরগুলি হল 


শিয়ালদহ স্টেশন হেল্পলাইন নম্বর- ০৩৩-২৩৫০৮৭৯৪, ০৩৩-২৩৮৩৩৩২৬

হাওড়া স্টেশন হেল্পলাইন নম্বর- ০৩৩২৬৪১৩৬৬০

হাওড়া স্টেশন অনুসন্ধান অফিস নম্বর- ০৩৩-২৬৪০২২৪২, ০৩৩-২৬৪০২২৪৩

নিউ বনগাইগাঁও স্টেশন এমার্জেন্সি নম্বর- ৯৪৩৫০২১৪১৭,  ৯২৮৭৯৯৮১৭৯

আলুবাড়ি রোড এমার্জেন্সি নম্বর- ৮১৭০০৩৪২৩৫

কিষাণগঞ্জ এমার্জেন্সি নম্বর- ৭৫৪২০২৮০২০, ০৬৪৫৬-২২৬৭৯৫

ডালখোলা এমার্জেন্সি নম্বর- ৮১৭০০৩৪২২৮

বারসোই এমার্জেন্সি নম্বর- ৭৫৪১৮০৬৩৫৮

সামসি এমার্জেন্সি নম্বর- ০৩৫১৩-২৬৫৬৯০, ০৩৫১৩-২৬৫৬৯২

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ভয়াবহ দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে আটকে পড়েছে কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী  বন্দে ভারত এক্সপ্রেস।

এদিকে শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে। তারই মাঝে এই দুর্ঘটনার জেরে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। উত্তরবঙ্গে যাওয়ার জন্য প্রতিদিন বহু মানুষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাতাযাত করেন। স্বাভাবিকভাবেই এই ট্রেন দুর্ঘটনায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে যোগাযোগে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। 

দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে তিনি জানিয়েছেন।


```