Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানিয়ে রাতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন কমলনাথ

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী জমানায় অতীতের অভিজ্ঞতা ভাল নয়। গোয়ায় কংগ্রেসের তুলনায় কম আসন পেলেও বিজেপি-কেই ডেকে নিয়েছিলেন রাজ্যপাল। কর্নাটকের রাজভবন ঘিরেও কম নাটক হয়নি। তাই মঙ্গলবার মধ্যপ্রদেশের ফলাফল মোটামুটি স্পষ্ট হতেই রাজ্যপাল আনন্দিব

মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানিয়ে রাতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন কমলনাথ

শেষ আপডেট: 10 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী জমানায় অতীতের অভিজ্ঞতা ভাল নয়। গোয়ায় কংগ্রেসের তুলনায় কম আসন পেলেও বিজেপি-কেই ডেকে নিয়েছিলেন রাজ্যপাল। কর্নাটকের রাজভবন ঘিরেও কম নাটক হয়নি। তাই মঙ্গলবার মধ্যপ্রদেশের ফলাফল মোটামুটি স্পষ্ট হতেই রাজ্যপাল আনন্দিবেন পটেলের কাছে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ। চিঠিতে কমলনাথ লিখেছেন, মধ্যপ্রদেশে কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হয়েছে। নির্দলদের সবার সমর্থনও কংগ্রেসের সঙ্গে রয়েছে। তাই সরকার গড়ার আগ্রহ প্রকাশ করছে কংগ্রেস। চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার পর রাতেই কংগ্রেস নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান। রাজ্যপালের কাছে কমলনাথ এই চিঠি পাঠান রাত সাড়ে দশটা নাগাদ। তখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। তখনও পর্যন্ত কংগ্রেস এগিয়েছে রয়েছে ১১৩টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ১০৯টি আসনে। যদিও কমলনাথের চিঠির জবাব এখনও দেননি রাজ্যপাল। কারণ, গণনার কাজ শেষ না হলে তা ঠিকও নয়। [caption id="attachment_60558" align="aligncenter" width="768"] কমল নাথের চিঠি[/caption] রাজনৈতিক মহলের মতে, আসলে কৌশলী পদক্ষেপ করে রাখলেন পোড় খাওয়া কমলনাথ। সরকার গঠনের জন্য আগেই দাবি জানিয়ে রাখলেন। এর পর কংগ্রেসের তুলনায় কম আসন পেয়েও বিজেপি রাজ্যপালের সঙ্গে আগে সাক্ষাতের অনুমতি পেলে তখন আদালতের দ্বারস্থ হওয়ার পথ খোলা থাকবে। এ দিন অবশ্য রাজ্যপালকে চিঠি ফ্যাক্স করেনি কংগ্রেস তা হাতে হাতেই পৌঁছে দেওয়া হয় রাজভবনে। পরে মজা করে কংগ্রেসের এক নেতা বলেন, কোনও ঝুঁকি নেওয়ার প্রশ্নই নেই। নইলে কখন বলবে ফ্যাক্স মেশিন খারাপ! প্রসঙ্গত, কাশ্মীরে কংগ্রেস, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স মিলে জোট সরকার গঠনের প্রস্তুতি নেওয়ার সময় রাজভবনে চিঠি পাঠিয়েছিল। কিন্তু রাজ্যপাল পরে জানান, তিনি কোনও চিঠিই পাননি। ফ্যাক্স মেশিন খারাপ ছিল। 

```