
শেষ আপডেট: 28 April 2022 13:30
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশ (Madhyapradesh) বিধানসভার পরিষদীয় দলনেতার পদ ছেড়ে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ (Kamal Nath)। বৃহস্পতিবার কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি সনিয়া গান্ধী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পরিষদীয় দলের নতুন নেতা করা হল সাতবারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ড. গোবিন্দ সিং'কে।
কমলনাথ কেন পরিষদীয় দলনেতার পদ ছাড়লেন? সূত্রের খবর, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করে যাবেন। এক ব্যক্তি এক পদ নীতি মেনে ছেড়ে দিলেন পরিষদীয় দলনেতার পদ।
মধ্যপ্রদেশে আগামী বছর নভেম্বরে বিধানসভার ভোট। ২০১৮-তে কমলনাথের নেতৃত্বে কংগ্রেস ক্ষমতায় আসে মধ্যপ্রদেশে। কিন্তু দু'বছরের বেশি সরকার টেকাতে পারেননি। বিধায়ক ভাঙিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেই সূত্রে ক্ষমতায় ফেরে বিজেপি। এখনও পর্যন্ত ঠিক আছে কমলনাথকে সামনে রেখেই বিধানসভা ভোটে লড়াই করবে কংগ্রেস।
দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার অন্যতম চক্রী নিতু তমলুক থেকে গ্রেফতার