Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এবছর কালীপুজোয় সোনার গম্বুজে সেজে উঠছে আসামের সতীপীঠ কামাখ্যা

দ্য ওয়াল ব্যুরো: ৫১ সতীপীঠের অন্যতম প্রধান সতীপীঠ হল আসামের কামাখ্যা দেবীর মন্দির। সারা বছরই সেখানে ভক্ত-সমাগম হয়, উপচে পড়ে ভিড়! কিন্তু এবছরের চিত্রটা অন্যান্য বছরের থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষের ভিড় এবার নেই বললেই চলে। কিন্তু মন্দ

এবছর কালীপুজোয় সোনার গম্বুজে সেজে উঠছে আসামের সতীপীঠ কামাখ্যা

শেষ আপডেট: 7 November 2020 12:34

দ্য ওয়াল ব্যুরো: ৫১ সতীপীঠের অন্যতম প্রধান সতীপীঠ হল আসামের কামাখ্যা দেবীর মন্দির। সারা বছরই সেখানে ভক্ত-সমাগম হয়, উপচে পড়ে ভিড়! কিন্তু এবছরের চিত্রটা অন্যান্য বছরের থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষের ভিড় এবার নেই বললেই চলে। কিন্তু মন্দিরে মায়ের পুজো বন্ধ হয়নি। চিরাচরিত নিয়ম মেনেই চলছে নিত্যপুজো। সামনের দীপান্বিতা অমাবস্যাতে কালী পুজো। ধুমধাম করে এতদিন এই পুজো পালিত হত কামাখ্যাতে। কিন্তু করোনা আবহে এবছর আর তেমন কোনও আড়ম্বর নেই। যদিও মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন কর্মকর্তারা। জানা গেছে ব্যবসায়ী মহলের তরফ থেকে মন্দিরে সোনার গম্বুজ তৈরি করার জন্যে অর্থ প্রদান করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক ভাবে গম্বুজ বসানোর কাজ শেষ হয়েছে। গম্বুজকে ঘিরে রয়েছে তিনটি বড় মাপের সোনার পাত, যা বসানোর কাজ এখনও চলছে। দীপাবলির পরেই সম্পূর্ণ কাজ শেষ হবে বলে জানা গেছে। কামাখ্যা মায়ের মন্দির রয়েছে আসামের গুয়াহাটির পশ্চিমে, নীলাচল পাহাড়ের কোলে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা মিথ, ইতিহাস এবং ঐতিহ্য। মন্দিরের গর্ভগৃহ সমতল থেকে ১০ ইঞ্চি ভেতরে। কথিত আছে, এখানে দেবী নাকি স্বয়ং উপাসনা করেন! এই মন্দিরের পরতে পরতে লেগে রয়েছে রহস্যের গন্ধ। সাধু সন্ন্যাসীরা বছরের পর বছর এখানে সাধনা করেন পুণ্য লাভের জন্যে। এখনও পর্যন্ত অম্বুবাচির সময়ে, বছরে তিনদিন এখানে মেলা বসে। বলা হয় এই সময় দেবী নাকি ঋতুমতী হন, তাই বন্ধ থাকে গর্ভগৃহ। তবুও পুজোর আচার সচক্ষে দেখতে পাওয়ার ইচ্ছে, এবং পুণ্যের আশায় লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এই মেলায়। এছাড়াও এই নীলাচল পাহাড়ের সৌন্দর্যের টানেও অনেক পর্যটক আসেন গুয়াহাটিতে। এই পাহাড়ের যেমন রয়েছে ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তেমনই আধ্যাত্মিক মাহাত্ম্যও! এইসবের টানেই বহুদূর থেকে মানুষ আসেন কামাখ্যাতে।  

```