Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামিন পেয়েও জেলবন্দি কল্যাণময়! এবার নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করল সিবিআই

সব ঠিক থাকলে এক বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার জেল থেকে বাইরে বেরোতে পারতেন কল্যাণময়। কিন্তু তা হল না।

জামিন পেয়েও জেলবন্দি কল্যাণময়! এবার নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করল সিবিআই

শেষ আপডেট: 30 November 2023 07:38

দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বুধবার শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সঙ্গে তাঁর গতিবিধিও নিয়ন্ত্রণ করা হয়েছিল। সব ঠিক থাকলে এক বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার জেল থেকে বাইরে বেরোতে পারতেন কল্যাণময়। কিন্তু তা হল না। এবার নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করল সিবিআই।

জানা গিয়েছে, এই মামলায় আগেই কল্যাণময়কে গ্রেফতারের আবেদন জানিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। বুধবারই সেই আবেদন মঞ্জুর করেছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আদালত সূত্রে খবর, নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত কল্যাণময়ের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই একই মামলায় অশোক সাহা, সুব্রত সামন্তের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় গত বছর গ্রেফতার করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময়কে। তারপর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। ১ বছরেরও বেশি জেলজীবন কাটানোর পর বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে মুক্ত দিয়েছিল তাঁকে। কিন্তু শেষ অবধি জেলের বাইরে এখনও বেরনো হল না তাঁর

সূত্র মারফত খবর মিলেছে যে, কল্যাণময়ের বিরুদ্ধে এখনও সরাসরি কোনও তথ্য আদালতে পেশ করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাএর ফলে সিবিআই তদন্ত নিয়ে বিস্তর প্রশ্ন উঠছেবুধবার কলকাতা হাইকোর্টে সে কথাই বলে কল্যাণময়-সহ পাঁচ জনের জামিন মঞ্জুর করেছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতির মিডলম্যানপ্রসন্ন রায়ের জামিন মঞ্জুর করেছিল আদালত।


```