Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদমাধ্যম চেয়ে সওয়াল সেমিনারে

বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদমাধ্যম চেয়ে সওয়াল সেমিনারে

শেষ আপডেট: 10 October 2023 00:12

দ্য ওয়াল ব্যুরো: সোমবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে আলোচকেরা বলেন, সংবাদমাধ্যমের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা অত্যন্ত জরুরি। এই দুটি বিষয়ে নীতিনিষ্ঠ না হতে পারলে সংসাবমাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসাবে ন্যায্য ভূমিকা পালন করতে পারবে না। 

আলোচনার বিষয় ছিল ‘সংবাদ সাহিত্য ও সিনেমা’। সেমিনারের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। এই বিভাগের অধ্যাপক তথা সাংবাদিকতা কোর্সের কো-অর্ডিনেটর সুখেন বিশ্বাস বলেন, ‘সাহিত্যের ভিত্তি সংবাদ। আর সিনেমা হল সাহিত্যেরই সৃজনশীল রূপ।’ আলোচনাসভার উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া বলেন, ‘একসময় শারদীয় উৎসবকে সামনে রেখে স্কুল কলেজে নাটক, গীতিআলেখ্য, নৃত্যালেখ্য ইত্যাদির চল ছিল। এখন সেটা হারিয়ে গেছে। বাংলা বিভাগে জার্নালিজম কোর্স সেই ধারা ফিরিয়ে আনল।’ 

এই অনুষ্ঠানে জার্নালিজম কোর্সের তৃতীয় ব্যাচের শংসাপত্র প্রদান ও চতুর্থ ব্যাচের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী বলেন, ‘চলচ্চিত্র নিছক বিনোদনের মাধ্যম নয়। সিনেমা মানুষের উপর সর্বাত্মক প্রভাব ফেলে,’ তাঁর মতে, ‘গণমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আর চলচ্চিত্র হল উপগ্রহ, যা উপর থেকে সবার উপর সমান নজর রাখে।’ জার্মান রেডিও ও বিবিসির বাংলা বিভাগের প্রাক্তন সম্পাদক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার নিরপেক্ষতা অত্যন্ত জরুরি।


```