Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

নারী দিবসের প্রাক্কালে ২ ক্রীড়াবিদকে সম্মান জানাল কল্যাণী বিশ্ববিদ্যালয়

শুক্রবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দু’দিনের অনুষ্ঠান। বুধবার প্রথম দিন প্রকাশিত হয় ‘নিউজ লেটার ২০২৪’ নামের একটি পুস্তিকা। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

নারী দিবসের প্রাক্কালে ২ ক্রীড়াবিদকে সম্মান জানাল কল্যাণী বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 6 March 2024 23:28

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দু’দিনের অনুষ্ঠান। বুধবার প্রথম দিন প্রকাশিত হয় ‘নিউজ লেটার ২০২৪’ নামের একটি পুস্তিকা। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া। তিনি মহিলাদের অর্থনৈতিক প্রগতির বিষয়ে অরও গভীরে ভাবনা চিন্তা করার আর্জি জানান। তিনি বলেন, 'পঠনপাঠন ও গবেষণার পাশাপাশি গ্রামীণ মহিলাদের সচেতন ও তাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা আমাদের দায়িত্ব।' নারী দিবস উপলক্ষে মহিলাদের তৈরি বিভিন্ন অলংকার, খাদ্য বস্তু ও এমব্রয়ডারি করা পোশাক বিক্রি করার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য বলেন, 'সব কাজে নারীদের যুক্ত করলেই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে দেশ এগিয়ে যাবে।' 

নারী দিবসকে সামনে রেখে উপস্থিত কৃতি মহিলাদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় থেকে সম্মান জানানো হল কমনওয়েলথে পাঁচবার সোনা জয়ী রাখি হালদার ও ইন্ডিয়ান মহিলা ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক শান্তি মল্লিককে। জানা গেল, গ্রামীণ মহিলাদের নিয়ে এইবার নিয়ে সাতবার ফুড ও ক্র্যাফট স্টল দিয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। আবার এবারই প্রথম প্রদর্শিত হল নারীদের যোগব্যায়াম ও জিমনাস্টিক।

উল্লেখ্য, গ্রামীণ মহিলাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শত অধ্যাপিকা, গবেষিকা ও ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায়, সহ-নিবন্ধক ইন্দ্রাণী কাড়ার, উন্নয়ন আধিকারিক ড. বিকে দে, অধ্যাপক সৈকত চ্যাটার্জি প্রমুখ। ওমেনস স্টাডিসের ডিরেক্টর কাকলি ধারা মণ্ডল জানালেন, 'রোগ প্রতিরোধ ও শরীর সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম ও জিমন্যাস্টিক-এর গুরুত্ব অপরিসীম। নারীরাই পরিবারের স্তম্ভ। তারা সুস্থ থাকলে পরিবার ভালো থাকবে।'


```