Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ কল্যাণের

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "উনি বিচারপতির পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন। আসুন রাজনীতির ময়দানে। যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো।"

‘যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ কল্যাণের

শেষ আপডেট: 3 March 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: অবসরের এখনও পাঁচ মাস বাকি। কিন্তু তাঁর আগেই বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে নামতে চলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার বিচারপতির এই ঘোষণাই এখন বঙ্গ রাজনীতির অন্যতম চর্চার বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। জনগর্জন সভার সমর্থনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কোন্নগরে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "উনি বিচারপতির পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন। আসুন রাজনীতির ময়দানে। যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো।"

রাজনীতিতে পা রাখার কথা নিজেই ঘোষণা করেছেন বিচারপতি। তিনি কোন দলে যোগ দিচ্ছেন সেবিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে ওয়াকিবহলমহলের ধারণা তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। আর এই নিয়ে কল্যাণবাবু বলেন, "তিনি মানুষের কাছে ভগবান সেজে ছিলেন। আমি তখন বার বার বলেছি, বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন। নির্বাচনের আগে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগাযোগ করবেন। দেখুন আজ তাই করলেন। ওনার মতো লোকের জন্য বিচার ব্যবস্থার প্রতি মানুষ শ্রদ্ধা-ভক্তি হারাচ্ছে ।" 

পথসভায় কল্যাণ বলেন, "২০১৪ থেকে ২০২৪ সালে নরেন্দ্র মোদীর জমানায় বিচার ব্যবস্থাকে নষ্ট হয়েছে। প্রলোভন দেখিয়ে বিচারপতিদের কিনতে চেয়েছে। নিজেদের কাজে লাগিয়েছে। একজন ভারতের প্রধান বিচারপতি বড় বড় মামলা শোনার পর রাজ্যসভার এমপি হয়ে যায়। আবার কেউ রাজ্যপাল হয়ে যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও ইস্তফা করিয়ে লোকসভার এমপি করার স্বপ্ন দেখাচ্ছে।"


```