Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামিন পেলেন কালনার তৃণমূল নেতা! হেফাজতে চাইল না পুলিশ, বিরোধিতা করলেন না সরকারি আইনজীবীও

বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

জামিন পেলেন কালনার তৃণমূল নেতা! হেফাজতে চাইল না পুলিশ, বিরোধিতা করলেন না সরকারি আইনজীবীও

তৃণমূলের কালনা শহর সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি।

শেষ আপডেট: 28 July 2024 23:12

দ্য ওয়াল ব্যুরো: মারধরের অভিযোগে ধৃত পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল নেতা গোপাল তিওয়ারিকে জামিন দিল আদালত। সূত্রের খবর, ধৃত তৃণমূল নেতাকে হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়নি। এমনকী তার জামিনের আবেদনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবীও। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

বিরোধীদের অভিযোগ, শাসকদলের নেতা বলেই পুলিশ এবং সরকারি আইনজীবীর এই নিষ্ক্রিয়তা। যদিও সরকারি আইনজীবীর বক্তব্য, জামিনযোগ্য ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা ছিল। জামিনের বিরোধিতা করে বিশেষ লাভ হত না। এ ব্যাপারে পুলিশের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

কালনার দেবনাথপাড়া এলাকায় একটি জায়গায় পাঁচিল দেওয়া নিয়ে ঝামেলার জেরে প্রতিবেশীদের মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের কালনা শহর সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারির বিরুদ্ধে। এক মহিলাকে ঠাটিয়ে চড় মারার ভিডিও ভাইরাল (দ্য ওয়াল ভিডিওর সত্যতা যাচাই করেনি) হয়। তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে।

এরপরই শনিবার রাতে পুলিশ গোপালকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে আদালতে হাজির করালেও নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন জানায়নি। যদিও গ্রেফতারের আগে অভিযুক্ত তৃণমূল নেতা সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, আক্রমণের মুখে পড়ে তিনি আত্মরক্ষার চেষ্টা করেছিলেন।

প্রসঙ্গত, ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে দলের কর্মীদের আরও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, "অর্থবান চাই না, বিবেকবান চাই"। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় জনতাকে হাতে আইন তুলে নিতেও দেখা গিয়েছিল। নবান্নের তরফে এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছিল, কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে পুলিশকে জানান, কিন্তু হাতে আইন তুলে নেবেন না।

এমন পরিস্থিতিতে মহিলাকে ঠাটিয়ে চড় মারার ভাইরাল ভিডিওর জেরে গোপালকে নিয়ে অস্বস্তিতে পড়েন তৃণমূলের স্থানীয় নেতারা। স্থানীয় রাজনৈতিক মহল থেকে প্রশ্ন তোলা হয়, শাসকদলের নেতা বলেই পুলিশ নিশ্চুপ। এরপরই শনিবার গভীর রাতে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ।


```