Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পাইপ তৈরি হল কালনায়

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য একটি বিশেষ ধরনের পাইপ তৈরির বরাত পায় কালনার একটি সংস্থা। এরপরেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নাওয়া খাওয়া ভুলে কাজ শুরু করেন ওই সংস্থার শ্রমিকরা। দিন-রাত খেটে দু’দিনে সেই পাইপ তৈরি করে ফেলেন।

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পাইপ তৈরি হল কালনায়

শেষ আপডেট: 28 November 2023 13:34

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য একটি বিশেষ ধরনের পাইপ তৈরির বরাত পায় কালনার একটি সংস্থা। এরপরেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নাওয়া খাওয়া ভুলে কাজ শুরু করেন ওই সংস্থার শ্রমিকরা। দিন-রাত খেটে দু’দিনে সেই পাইপ তৈরি করে ফেলেন তাঁরা।

সংস্থার ম্যানেজার অরিজিৎ নন্দী জানান, দুর্গাপুজো ও দেওয়ালির পরে কারখানায় রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তাই উৎপাদন বন্ধ ছিল। আচমকাই ফোনে বরাত আসে বিশেষ ধরণের আইজেএস পাইপ তৈরির। এই বিশেষ ধরণের পাইপ তৈরি করে তাঁদের সংস্থা। ফোন মারফত বরাত পেয়ে কাঁচামাল কেনা হয়। তাও ছিল না। খবর পেয়ে শ্রমিকরা এসে যুদ্ধকালীন তৎপরতায় পাইপ তৈরির কাজ শেষ করে।

শ্রমিকরাও জানান, দু’দিন রাতেও ঘুমোতে যাননি তাঁরা। কারণ এটা মানবিকতার প্রশ্ন। তাঁরা বলেন, “এতগুলো মানুষ দিনের পর দিন সুরঙ্গে আটকে রয়েছেন, কোনওভাবেই বাইরে আনা যাচ্ছে না তাদের। ওদের উদ্ধারে আমরা যদি একটু কাজে আসতে পারি, এটাই মাথায় ছিল। তাই কখনই পরিশ্রান্ত লাগেনি। বরং কত তাড়াতাড়ি কাজ শেষ করা যাবে, এটাই ভেবেছি। এই পাইপ তৈরি হয়ে গেছে। ওদের উদ্ধারে আমরা কাজে আসতে পারলে খুবই ভাল লাগবে।”

চলতি মাসের ১২ তারিখ থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে আছেন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধারের জন্য সিল্কিয়ারা সুড়ঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় খনন কাজ চলছে। উল্লম্বভাবে খোঁড়াখুঁড়ির পাশাপাশি ড্রিফট ড্রিলিং টেকনোলজিতে ছোট ছোট গর্তও খুঁড়ে পথ তৈরি করছেন উদ্ধারকারীরা। ব়্যাট-হোল প্রযুক্তির মাধ্যমে অনুভূমিক খননকাজ চালানো হচ্ছে। এই কাজে প্রয়োজনীয় পাইপের জন্য বরাত দেওয়া হয়েছে কালনার বৈদ্যপুরের ওই সংস্থাকে। সংস্থার শ্রমিকরা জানান, সুড়ঙ্গে আটকে থাকা প্রত্যেকেই তাদের ভাইয়ের মতো। তারা যাতে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে জীবন নিয়ে ফিরতে পারে তারই অপেক্ষায় রয়েছেন তাঁরাও।


```