Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

টাইমসের সমীক্ষায় এশিয়ার অন্যতম সেরা ভারতের এই বিশ্ববিদ্যালয়

দ্য ওয়াল ব্যুরো: উচ্চশিক্ষায় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালগুলির তালিকায় নাম লিখিয়ে ফেলল ওড়িশার কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। ব্রিটেনের ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর সমীক্ষায় ভারতের একমাত্র এই বিশ্ববিদ্যালয়ই ‘দ্য অ্যাওয়ার্ড এ

টাইমসের সমীক্ষায় এশিয়ার অন্যতম সেরা ভারতের এই বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 18 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: উচ্চশিক্ষায় এশিয়ার সেরা বিশ্ববিদ্যালগুলির তালিকায় নাম লিখিয়ে ফেলল ওড়িশার কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। ব্রিটেনের ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর সমীক্ষায় ভারতের একমাত্র এই বিশ্ববিদ্যালয়ই ‘দ্য অ্যাওয়ার্ড এশিয়া ২০২০’ খেতাব জিতে নিয়েছে। গত বছরও টাইমসের সমীক্ষায় প্রথম তিনশোর মধ্যে কোনও ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওঠেনি। সেই ঘাটতি পুষিয়ে দিয়েছে কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। ‘ওয়ার্কপ্লেস অব দ্য ইয়ার’ ক্যাটেগরিতে এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের খেতাব জিতে নিয়েছে। KIIT University: Get 2020 KIIT University Bhubaneswar Details বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে বাছাই করতে নির্দিষ্ট কিছু সূচক আছে টাইমস হায়ার এডুকেশনের। যেমন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পঠনপাঠনের মান কেমন, কোনও আন্তর্জাতিক স্বীকৃতি আছে কিনা, শিক্ষকদের যোগত্য, পড়ানোর ধরন, মেধা, শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে সম্পর্ক, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্টাফদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বিশ্ববিদ্যালয়গুলিতে কী ধরনের গবেষণা চলছে, আধুনিক সময়ের প্রেক্ষিতে সেই সব গবেষণার গুরুত্ব কতটা ইত্যাদি নানা বিষয়ের উপর সমীক্ষা করে তবেই সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করে তালিকা প্রকাশ করে টাইমস। আর এই তালিকা দেখেই শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেন পড়ুয়ারা। কোনও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি থাকা মানেই তার গুরুত্ব কয়েকগুণ বেড়ে যায়। কলিঙ্গ ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের পঠনপাঠনের ধরন ও কাজের পরিবেশের উপর ভিত্তি করে। সমীক্ষায় বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পড়ুয়া ও অশিক্ষক কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুবই ভাল। শিক্ষকরা নিজেদের স্বার্থ না দেখে শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করেন। পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ দেওয়া হয়। নম্বরের দৌড়ের বদলে মেধাকে গুরুত্ব দেওয়া হয় যা আজকের সময় খুবই জরুরি। কলেজ ক্যাম্পাসের পরিবেশও সুন্দর। কলিঙ্গ ইনস্টিটিউটের পথ চলা শুরু হয়েছে ১৯৯২ সাল থেকে। ইঞ্জিনিয়ারিং, বায়োসায়েন্স, আইন, রুরাল ম্যানেজমেন্ট, ফ্যাশন, ফিল্ম, জার্নালিজম সবই পড়ানো হয় এই ইনস্টিটিউটে। এত কম সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে খুবই খুশি কর্ণধার অচ্যুত সামন্ত। বলেছেন, এখানে ছাত্র ও শিক্ষকের মধ্যে বাঁধন আছে। পড়ুয়াদের প্রতিযোগিতায় ঠেলে দেওয়ার বদলে, মেধার মান উন্নতির দিকেই নজর দেন শিক্ষকরা। পড়ুয়াদের লক্ষ্য স্থির করে প্রতিষ্ঠিত হওয়ার রাস্তা দেখানো হয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও পঠনপাঠনের মানের ভিত্তিতে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জায়গা করে নিয়েছে কলিঙ্গ ইনস্টিটিউট।

```