Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রোদ ওঠার আগেই সারতে চান পুজো, পয়লা সকালে ঢেলে ভিড় কালীঘাট-দক্ষিণেশ্বরে

দ্য ওয়াল ব্যুরো: বেলা বাড়লেই রোদ বাড়বে। কলকাতার তাপমাত্রা যখন জয়সালমেরকেও লজ্জা দিচ্ছে তখন পয়লা বৈশাখ সাত সকালে পুজো সেরে ফেলতে ঢেলে ভিড় হল দক্ষিণেশ্বর (Dakshineshwar), কালীঘাটে (kalighat)। শনিবার সকাল থেকেই দেখা যাচ্ছে এই দুই মন্দির

রোদ ওঠার আগেই সারতে চান পুজো, পয়লা সকালে ঢেলে ভিড় কালীঘাট-দক্ষিণেশ্বরে

শেষ আপডেট: 15 April 2023 02:25

দ্য ওয়াল ব্যুরো: বেলা বাড়লেই রোদ বাড়বে। কলকাতার তাপমাত্রা যখন জয়সালমেরকেও লজ্জা দিচ্ছে তখন পয়লা বৈশাখ সাত সকালে পুজো সেরে ফেলতে ঢেলে ভিড় হল দক্ষিণেশ্বর (Dakshineshwar), কালীঘাটে (kalighat)। শনিবার সকাল থেকেই দেখা যাচ্ছে এই দুই মন্দিরে ভক্তদের লম্বা লাইন।

কেউ এসেছেন দোকানের খাতা পুজো দিতে, আবার পয়লা বৈশাখে পুজো দেওয়া কারও গত চল্লিশ বছরের রুটিন। মাঝে দু’বছর কোভিডের জন্য থমকে গিয়েছিল। এবার কোভিড না থাকলেও দাবদাহের আতঙ্ক নিয়েই লাইনে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ।

সকাল পৌনে আটটার খবর, দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার লাইন বালি ব্রিজ পর্যন্ত পৌঁছে গিয়েছে। যত সময় এগোচ্ছে তত লম্বা হচ্ছে। দক্ষিণেশ্বরে গাড়ি পুজোর জন্য পৃথক জোনের বন্দোবস্ত করেছে মন্দির কর্তৃপক্ষ।

অন্যদিকে তারাপীঠেও বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা যাচ্ছে সকাল থেকে। তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন হাজার দশেক মানুষের সমাগম হবে বলে তাদের আশা। তবে যাঁরাই পুজো দিতে যাচ্ছেন তাঁদের সবার মুখে এক কথা—তাড়াতাড়ি পুজো সেরে বাড়ি ফিরতে চান। রোদ চড়া হলেই বিপত্তি!

মন্দিরের ভিতরেই পীরের মাজার, যুগ যুগ ধরে এই থানে পুজো দেন হিন্দু-মুসলিম উভয়েই


```