Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোন দিন নাথুরামকেও ভারতরত্ন দিয়ে দেবে বিজেপি, বললেন সিদ্দারামাইয়া

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, এই অভিযোগ করলেন কর্নাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া। একই সঙ্গে তাঁর অভিযোগ, বিরোধীদের শায়েস্তা করতে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির অপব্যবহার ক

কোন দিন নাথুরামকেও ভারতরত্ন দিয়ে দেবে বিজেপি, বললেন সিদ্দারামাইয়া

শেষ আপডেট: 20 October 2019 03:47

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, এই অভিযোগ করলেন কর্নাটকের বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া। একই সঙ্গে তাঁর অভিযোগ, বিরোধীদের শায়েস্তা করতে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির অপব্যবহার করা হচ্ছে। সিদ্দারামাইয়া বলেন, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই বিএস ইয়েদুরাপ্পা বলেছিলেন যে তিনি প্রতিহিংসার রাজনীতি করবেন না, তবে তিনি প্রথম থেকেই এই ধরনের রাজনীতিই করে আসছেন। কর্নাটক বিধানসভার বিরোধী নেতা হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বার মাইসুরুতে গিয়েই সরকারকে আক্রমণ করেন সিদ্দারামাইয়া। রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন, একই অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও। কর্নাটক ও কেন্দ্র, দুই জায়গাতেই সরকারে রয়েছে বিজেপি, বিরোধী আসনে কংগ্রেস। কংগ্রেস নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারও কেন্দ্রীয় সংস্থাগুলির (সিবিআই, ইডি) অপব্যবহার করছে। তাঁর অভিযোগ, আয়কর ও আয়কর হানা দিয়ে বিজেপি শুরু করেছে। তারা আয়কর দফতর, দুর্নীতিদমন শাখা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) নিয়ে সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে। মূলত কংগ্রেস ও কংগ্রেস নেতাদের বিরুদ্ধেই এই কাজ করছে কেন্দ্রীয় সরকার। হিন্দু মহাসভার নেতা বিনায়ক দামোদর সাভারকরকে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়ার যে প্রস্তাব বিজেপি করেছে, আগেই তার বিরোধিতা করেছেন সিদ্দারামাইয়া। মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিজেপি যে ইস্তাহার প্রকাশ করেছে, তাতেই সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব রয়েছে। সিদ্দারামাইয়ার কথায়, মহাত্মা গান্ধীকে যাঁরা হত্যা করেছেন, সেই ষড়যন্ত্রকারীদের অন্যতম ছিলেন সাভারকর। সিদ্দারামাইয়া মনে করেন, এবার কোনওদিন গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকেও সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়ে দেবে বিজেপি। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9/

```