Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাকা কোলা' না 'ট্রাম্পস আপ!' মোদী-ট্রাম্প বৈঠকে ডায়েট কোকের বোতল বিতর্কের ঝড় তুলল

দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বিশ্ব উষ্ণায়ণ রোখার নানা বিষয়ে নিয়ে জোরদার আলোচনা চলছে।পরিবেশ-প্রশ্নে ওয়াশিংটনের সঙ্গে দ্বৈরথ চলছে নয়াদিল্লিরও। প্লাস্টিক মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম

কাকা কোলা' না 'ট্রাম্পস আপ!' মোদী-ট্রাম্প বৈঠকে ডায়েট কোকের বোতল বিতর্কের ঝড় তুলল

শেষ আপডেট: 24 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বিশ্ব উষ্ণায়ণ রোখার নানা বিষয়ে নিয়ে জোরদার আলোচনা চলছে।পরিবেশ-প্রশ্নে ওয়াশিংটনের সঙ্গে দ্বৈরথ চলছে নয়াদিল্লিরও। প্লাস্টিক মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এ কী? এত কিছুর পরেও সেই প্লাস্টিকের বোতল থেকেই কোক খাচ্ছেন ট্রাম্প!  মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন দু'জনের মাঝামাঝি রাখা টেবিলের উপর কোক ভর্তি প্লাস্টিকের বোতল দেখেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কৌতুক করে নেটিজেনরা বলেছেন আসলে ঠিক কোকা কোলা নয়, ওটা হল 'ট্রাম্পস আপ' বা 'কাকা কোলা।' রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে পরিবেশ নিয়ে বিশেষ আলোচনায় মোদী ইতিমধ্যেই বলেছেন, বিশ্বে উষ্ণায়ন রুখতে আর কেবল কথায় কাজ হবে না। পরিবেশ বাঁচানোর অঙ্গীকার নিতে হবে গোটা বিশ্বকেই। সামপ্রিক পদক্ষেপও নিতে হবে। সোমবার রাষ্ট্রপুঞ্জে সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ তাঁর বক্তব্যে বিশ্বের রাষ্ট্রনেতাদের তীব্র সমালোচনা করেন। এর পরেই ডোনাল্ড ট্রাম্পের দিকে গ্রেটার হিমশীতল চাউনি ধরা পড়ে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হওয়ার পর থেকেই এটাই এখন আলোচনার বিষয় নেটিজেনদের কাছে। তার উপর আবার প্লাস্টিকের কোকের বোতল সেই বিতর্ককে আরও কয়েকগুণ উস্কে দিয়েছে। বস্তুত, প্রেসিডেন্ট হওয়ার দিন থেকেই ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নীতি হল, আমেরিকার স্বার্থ সবার আগে। ট্রাম্প জমানায় প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে আমেরিকা। জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে ট্রাম্প উড়িয়ে দিয়েছিলেন কখনও স্রেফ ধোঁকা, কখনও বিজ্ঞানীর ছদ্মবেশে থাকা কিছু রাজনৈতিক ব্যক্তিদের ষড়যন্ত্র বলে। স্পষ্ট বলেছিলেন যে ওবামার জলবায়ু সংক্রান্ত নীতি পাল্টে দেবেন, প্যারিস জলবায়ু চুক্তিতে আমেরিকার অংশগ্রহণ বাতিল করবেন ও উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিকে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে একটি ডলারও দেবেন না। তাঁর দাবি ছিল এই চুক্তি থেকে চিন ও ভারত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। টুইটারাইটদের দাবি, পরিবেশ বাঁচানোর কোনও সদিচ্ছাই নেই ট্রাম্পের। ডায়েট কোক তাঁর পছন্দ তাতে কোনও আপত্তি নেই, তবে প্লাস্টিকের বোতল কেন? নেটিজেনদের অনেকেই আবার খোঁচা দিয়ে বলেছেন, বোতলে আসলে ছিল 'হিং কোলা,' অথবা 'মাশরুম স্যুপ' কিংবা 'জল জিরা!'

পড়তে ভুলবেন না


```