শাহরুখ পুত্রের মাদক-কাণ্ডেও দাউদ হাতিয়ার বিজয়বর্গীর
দ্য ওয়াল ব্যুরো: দাউদ ইব্রাহিম (Daud Ibrahim) কোথায় তার নেই ঠিক। কিন্তু ডন দাউদের ছায়া যেন সরছেই না মারাঠা মুলুক থেকে। এবার শাহরুখ খানের ছেলে আরিয়ানের ড্রাগ মামলায় দাউদকে টেনে আনলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
কৈলাস বলেছেন, “কোনও কেন্দ
শেষ আপডেট: 27 October 2021 12:47
দ্য ওয়াল ব্যুরো: দাউদ ইব্রাহিম (Daud Ibrahim) কোথায় তার নেই ঠিক। কিন্তু ডন দাউদের ছায়া যেন সরছেই না মারাঠা মুলুক থেকে। এবার শাহরুখ খানের ছেলে আরিয়ানের ড্রাগ মামলায় দাউদকে টেনে আনলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
কৈলাস বলেছেন, “কোনও কেন্দ্রীয় এজেন্সির বলিষ্ঠ অফিসার যে মহারাষ্ট্রে ঠিক ভাবে কাজ করতে পারছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে। দাউদ ইব্রাহিম হয়তো এই দেশে নেই। কিন্তু তাঁর প্রভাব রয়েছে মহারাষ্ট্রের মন্ত্রীর উপর।”
শাহরুখ পুত্রের মাদক মামলা অন্যদিকে মোড় নিয়ে নিয়েছে। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক ধারাবাহিক ভাবে আক্রমণ শানিয়ে যাচ্ছেন এনসিবি আধিকারিক তথা এই মামলার তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। এমনকি এই এনসিবি কর্তার বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ারও অভিযোগ উঠেছে। এর মধ্যেই দাউদকে টেনে আনলেন মধ্যপ্রদেশের এই নেতা।
প্রকৃতির ক্ষতি নয়, পরিবেশবান্ধব বাজিই পোড়াতে হবে, নোটিস দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের
একটা সময়ে শিবসেনা প্রতিষ্ঠাতা প্রয়াত বালা সাহেব ঠাকরের রাজনৈতিক পুঁজি ছিল দাউদ। মারাঠা আস্মিতাকে জাগিয়ে তোলার পাশাপাশি দাউদের বিরুদ্ধে লড়াই (অনেকে বলেন সাজানো, ছদ্ম লড়াই) ছিল বালা সাহেবের যাবতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু।
শিবিসেনা প্রতিষ্ঠাতা যে নিরাপত্তাবলয় পেতেন তাও ওই দাউদের থেকে রক্ষা করতেই দেওয়া হতো।
পর্যবেক্ষকদের মতে, অদৃশ্য দাউদ ইব্রাহিম এখনও মারাঠা রাজনীতিতে রয়েছেন বহাল তবিয়তে। কিছু হলেই তাঁর ছায়া টেনে আনেন কেউ না কেউ। এখন শিবসেনাই মহারাষ্ট্রের কুর্সিতে। ফলে বিজেপি এখন বোঝাতে চাইছে, দাউদ ইব্রাহিমের ইশারাতেই উদ্ধব সরকারের মন্ত্রী ধারাবাহিক ভাবে এনসিবির বিরুদ্ধে এসব বলে তদন্তকে প্রভাবিত করতে চাইছেন। আসলে মেঘের আড়াল থেকে খেলছেন সেই কুখ্যাত ডনই।
তবে এটা বিজেপির অবস্থান নাকি কৈলাসের আলটপকা মন্তব্য তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। কারণ মহারাষ্ট্র বিজেপির সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এই ধরনের কোনও কল্পনার মায়াজাল বোনেননি। অনেকের মতে, নিজের রাজ্য মধ্যপ্রদেশে একঘরে হয়ে যাওয়া কৈলাস হয়তো ভেসে থাকতেই এই মন্তব্য করে খানিকটা বাজার গরম করতে চেয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'