Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পদ্ম সম্মান পাচ্ছেন প্রয়াত কাদের খান, কুলদীপ নায়ার

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধায় এবছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রয়াত অভিনেতা কাদের খান ও সাংবাদিক কুলদীপ নায়ারকে মরণোত্তর এই সম্মান দেওয়া হচ্ছে। ৭০ তম প্রজাতন্ত্র দিবসে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে মোট ১১২ জনকে। ত

পদ্ম সম্মান পাচ্ছেন প্রয়াত কাদের খান, কুলদীপ নায়ার

শেষ আপডেট: 25 January 2019 20:53

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধায় এবছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রয়াত অভিনেতা কাদের খান ও সাংবাদিক কুলদীপ নায়ারকে মরণোত্তর এই সম্মান দেওয়া হচ্ছে। ৭০ তম প্রজাতন্ত্র দিবসে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে মোট ১১২ জনকে। তাঁদের মধ্যে আছেন ক্রিকেটার গৌতম গম্ভীর, প্রবীণ আইনজীবী এইচ এস ফুলকা, বিজ্ঞানী নাম্বি নারায়ণন, পর্বতারোহী বাচেন্দ্রী পাল এবং দক্ষিণ ভারতের অভিনেতা মোহনলাল। https://twitter.com/narendramodi/status/1088835267375566848 সম্মান প্রাপকদের মধ্যে ২১ জন মহিলা, ১১ জন বিদেশী অথবা অনাবাসী ভারতীয়। পদ্মবিভূষণ পাচ্ছেন লোকশিল্পী তিজন বাই, জিবুতির প্রেসিডেন্ট ওমর গুয়েল্লে, শিল্পপতি অনিলকুমার মণিভাই নায়েক এবং লেখক বলবন্ত মোরেশ্বর পুরান্দরে। পদ্মভূষণ দেওয়া হবে কুলদীপ নায়ার ও নাম্বি নারায়ণকে। পদ্মশ্রী পাবেন ৯৪ জন। তাঁদের মধ্যে আছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, ফুটবলার সুনীল ছেত্রী, কোরিওগ্রাফার প্রভু দেবা, গায়ক শংকর মহাদেবন এবং কুস্তিগির বজরং পুনিয়া।  মার্চ মাসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন। পদ্ম পুরস্কারের তিনটি ভাগ আছে। পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী। শিল্প, সমাজসেবা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য, সাহিত্য, শিক্ষা প্রভৃতি নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

```