Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অসুস্থ কবীর সুমনকে ভর্তি করা হল এসএসকেএমে, দিতে হচ্ছে অক্সিজেন

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ গায়ক তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন। সোমবার ভোরে তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। বর্ষীয়ান এই শিল্পীর জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে বলে হাসপাতাল সূত্

অসুস্থ কবীর সুমনকে ভর্তি করা হল এসএসকেএমে, দিতে হচ্ছে অক্সিজেন

শেষ আপডেট: 28 June 2021 08:33

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ গায়ক তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন। সোমবার ভোরে তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। বর্ষীয়ান এই শিল্পীর জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কোভিড পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। দুপুর পর্যন্ত রিপোর্ট আসেনি। পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে রয়েছেন সুমন। মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ তাঁকে দেখছেন। ভর্তির সময় তাঁর অক্সিজেন মাত্রা ছিল ৯০, এখন অক্সিজেন ও অন্যান্য ওষুধ চলছে। সুমনের বয়স ৭২ বছর। গিটার হাতে বাংলা গানকে নতুন দিকে বাঁক খাওয়ানো এই শিল্পী চিরকালই রাজনীতির বিষয়ে ছিলেন স্পষ্টবক্তা। বাম জমানায় কানোরিয়া জুটমিলের বাইরে তাঁর সেই সাংস্কৃতিক আন্দোলন বঙ্গ রাজনীতিতে সর্বজনবিদিত। তবে দলীয় রাজনীতির সূচনা ২০০৯ সালে। যাদবপুর থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিতেওছিলেন তিনি। সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে মমতার সঙ্গে অন্যান্য বুদ্ধিজীবীদের মতো সুমন ছিলেন প্রথম সারির মুখ। যদিও মাঝে কয়েক বছর তৃণমূলের সঙ্গে সুমনের দূরত্ব তৈরি হয়েছিল। যদিও কয়েক বছর হল সেই দূরত্ব ঘুচেও গিয়েছে। তবে সুমন ঘনিষ্ঠ অধ্যাপক দেবব্রত গঙ্গোপাধ্যায় দ্য ওয়ালকে বলেন, আপাতত সুমনদা ভাল আছেন। কোভিডের রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিত্‍সকরা।

```