Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কি প্রাক্তন পুলিশকর্তা বিজয়কুমার?

দ্য ওয়াল ব্যুরো : তাঁর নেতৃত্বে চন্দন দস্যু বীরাপ্পনকে হত্যা করেছিল স্পেশাল টাস্ক ফোর্স। বিএসএফ কর্তা হিসাবে অতীতে জম্মু-কাশ্মীরে জঙ্গিদেরও মোকাবিলা করেছেন। এবার সম্ভবত কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হতে চলেছেন অবসরপ

কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কি প্রাক্তন পুলিশকর্তা বিজয়কুমার?

শেষ আপডেট: 9 August 2019 18:51

দ্য ওয়াল ব্যুরো : তাঁর নেতৃত্বে চন্দন দস্যু বীরাপ্পনকে হত্যা করেছিল স্পেশাল টাস্ক ফোর্স। বিএসএফ কর্তা হিসাবে অতীতে জম্মু-কাশ্মীরে জঙ্গিদেরও মোকাবিলা করেছেন। এবার সম্ভবত কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হতে চলেছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার কে বিজয়কুমার। ৬৫ বছর বয়সী বিজয়কুমার ১৯৭৫ সালের ব্যাচের আইপিএস অফিসার। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি শ্রীনগরে সীমান্ত রক্ষী বাহিনীর ইনস্পেকটর জেনারেল ছিলেন। পরে আইজি (অপারেশনস) হিসাবেও কাজ করেন। চন্দনদস্যু বীরাপ্পনকে দমন করার জন্য তাঁকে তামিলনাড়ুতে পাঠানো হয়। ২০০৪ সালে তাঁর নেতৃত্বে বীরাপ্পনের বিরুদ্ধে চালানো হয় অপারেশন কুকুন। সেবছর অক্টোবর মাসে চন্দনদস্যু মারা পড়ে।

```