Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কংগ্রেস সভাপতি পদে লড়াইয়ে প্রার্থী কে এই কেএন ত্রিপাঠি

দ্য ওয়াল ব্যুরো: লড়াই মূখ্যত দু’জনের মধ্যে। একজন কর্নাটকের মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। অপরজন কেরলের শশী তারুর (Sashi Tharoor)। কংগ্রেসের সভাপতি নির্বাচনে (Congress President Election) শেষ কবে দুই দক্ষিণী মুখোমুখী লড়াইয়ে

কংগ্রেস সভাপতি পদে লড়াইয়ে প্রার্থী কে এই কেএন ত্রিপাঠি

শেষ আপডেট: 30 September 2022 09:49

দ্য ওয়াল ব্যুরো: লড়াই মূখ্যত দু’জনের মধ্যে। একজন কর্নাটকের মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। অপরজন কেরলের শশী তারুর (Sashi Tharoor)। কংগ্রেসের সভাপতি নির্বাচনে (Congress President Election) শেষ কবে দুই দক্ষিণী মুখোমুখী লড়াইয়ে শামিল হয়েছেন বা আদৌ তেমন নজির আছে কি না, এখনই বলা কঠিন।

তবে লড়াইটা খাতায় কলমে শেষ পর্যন্ত দু’জনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ঝাড়খণ্ডের কেএম ত্রিপাঠিও (K N Tripathi) দলের সভাপতি পদের লড়াইয়ে আছেন। আজই মনোনয়নপত্র জমা করেছেন তিনিও। তিনি ঝাড়খণ্ড সরকারের প্রাক্তন মন্ত্রী এবং রাজ্যের মেদিনীনগরের বাসিন্দা।

তিনি বলেন, "সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে দলীয় হাইকমান্ডের নির্দেশ পালন করে যাব।" অর্থাৎ ইঙ্গিত করেছেন, যদি বার্তা দেওয়া হয়, তাহলে মনোনয়নপত্র প্রত্যাহার করেও নিতে পারেন। তাঁর কথায়, "আমি আজ দলীয় সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছি। এরপর দলের নেতারা যে সিদ্ধান্তই নেবেন তা সম্মান করব।"

দলীয় সভাপতি পদে তাঁর প্রার্থী হওয়ার পেছনে কোনও দলীয় অঙ্ক রয়েছে বলে এখনই কেউ মনে করছেন না। বরং দেশের রাষ্ট্রপতি নির্বাচনের সময় যেমন বহু সাধারণ নাগরিক মনোনয়নপত্র জমা করে প্রচারের আলোয় আসেন, ত্রিপাঠির সিদ্ধান্তকে এখনও সেই দৃষ্টিতেই দেখছে কংগ্রেস (Congress)।

ত্রিপাঠি অবশ্য তাঁর মনোনয়ন পেশের সিদ্ধান্তের রাজনৈতিক ব্যাখ্যা হাজির করেছেন। তাঁর কথায়, এই সিদ্ধান্তের মাধ্যমে এই বার্তা দেওয়া গেল, কংগ্রেসে অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে। অভ্যন্তরীণ গণতন্ত্র দাবি করে যে একজন কৃষকের ছেলে দলের সভাপতি পদের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিজেপিতে এটা সম্ভব নয়।

তাঁর পুরো নাম কৃষ্ণানন্দ ত্রিপাঠী। তবে কেএন ত্রিপাঠি নামেই পরিচিত তিনি। রাজনীতিতে আসার আগে ভারতীয় বিমান বাহিনীতে ছিলেন। সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন এবং ২০০৫-এ প্রথমবারের মতো ডালটনগঞ্জ আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আরজেডি নেতা ইন্দর সিং নামধারীর কাছে পরাজিত হন।

তবে ২০০৯-এর বিধানসভা ভোটে ডালটনগঞ্জ থেকেই জয়ী হয়ে গ্রামনোনন্নয়ন দফতরের মন্ত্রী হন। ডালটনগঞ্জের রেডমা কাশীনগর এলাকার বাসিন্দা মাঝবয়সি ত্রিপাঠী কৃষক পরিবারের সদস্য।

কংগ্রেস সভাপতি নির্বাচন: লড়াই মল্লিকার্জুন বনাম শশীর, আর কোনও নাম নেই


```