Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিসিএস-এর সিইও পদে ইস্তফা দিলেন রাজেশ গোপীনাথন, নতুন দায়িত্বে কে

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় তথ্য প্রযুক্তি সেক্টরে বড় রদবদল। বৃহস্পতিবারই টাটা কনসালটেন্সি সার্ভিসের (TCS) এমডি এবং সিইও রাজেশ গোপীনাথন (Rajesh Gopinathan) নিজের পদ (TCS CEO) থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই পদে কে বসবেন সেই জল্পনা শ

টিসিএস-এর সিইও পদে ইস্তফা দিলেন রাজেশ গোপীনাথন, নতুন দায়িত্বে কে

শেষ আপডেট: 16 March 2023 15:51

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় তথ্য প্রযুক্তি সেক্টরে বড় রদবদল। বৃহস্পতিবারই টাটা কনসালটেন্সি সার্ভিসের (TCS) এমডি এবং সিইও রাজেশ গোপীনাথন (Rajesh Gopinathan) নিজের পদ (TCS CEO) থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই পদে কে বসবেন সেই জল্পনা শুরু হয়েছিল। সন্ধে গড়াতে না গড়াতেই মিলল তার উত্তর। জানান হয়েছে সংস্থার নতুন সিইও হচ্ছেন কে কৃতীভাসান (K Krithivasan)।

বিশ্ব আইটি জগতে খুবই পরিচিত মুখ কৃতীভাসান। ৩০ বছরের কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। মূলত সেল ও ম্যানেজমেন্ট বিভাগে তাঁর প্রচুর অভিজ্ঞতা। বর্তমানে তিনি টিসিএস-র ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস ও ইন্সুরেন্স ইউনিটের মাথায় ছিলেন।

টিসিএস-এর তরফে এদিন বিবৃতি দিয়ে জানানো হয়, কে কৃতীভাসানকে কোম্পানির সিইও হিসেবে মনোনীত করেছে বোর্ড। আজ থেকেই তিনি সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি পরবর্তী অর্থবছর থেকে রাজেশ গোপীনাথনের জায়গায় এমডির দায়িত্বও সামলাবেন কৃতীভাসান।

প্রসঙ্গত, ভারতীয় তথ্য প্রযুক্তি সেক্টরে টালমাটাল অবস্থা। আর্থিক মন্দার প্রভাব পড়েছে এখানে। করোনার পর থেকে এই সেক্টরে ছাঁটাইও হয়েছে। তারমধ্যেই ফেব্রুয়ারি মাসে শোনা গিয়েছিল টিসিএস-এও বিপুল পরিমাণ ছাঁটাই হতে চলেছে। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে টিসিএস জানায় তারা সেই পথে হাঁটছে না। বরং নতুন নিয়োগের কথাও জানিয়েছিল।

১০০ দিনে জিলিপি প্যাঁচ, ফের মুর্শিদাবাদে আসছে কেন্দ্রীয় দল


```